Dhaka ১১:০২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৪ই আগষ্ট থেকে শুরু হচ্ছে শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ফুটবল টুর্নামেন্ট জুলাই অভ্যুত্থান উপলক্ষে জেলা জামায়াতের গণমিছিল পূর্ব সমাবেশে জেলা আমীর আনোয়ারী ফরিদপুরে র‍্যাবেরর্অভিযানে আগ্নেয়াস্ত্র সহ অস্ত্রধারী যুবক গ্রেপ্তার সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মান্দায় বিএনপির মানববন্ধন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রাঙ্গুনিয়ায় র‍্যালি ও আলোচনা সভা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় আকস্মিক পরিদর্শন ও অভিযান পরিচালনা করেছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন ফরিদপুর জুলাই দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণতন্ত্র শক্তিশালী হলে সাম্প্রদায়িক সম্প্রীতিও শক্তিশালী হবে: নাহিদ ইসলাম বাউফলে হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ফটিকছড়িতে হতদরিদ্রদের মাঝে সবজি বীজ ও শুকনা খাবার বিতরণ

বিএনপির বর্তমান অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো: সারজিস আলম

সিলেট  প্রতিনিধিঃ বর্তমানে বিএনপি এনসিপিকে রাজনৈতিকভাবে বাধা প্রদান ও প্রতিহত করতে যেভাবে তৎপরতা চালাচ্ছে, তা ‘ব্রেইনলেস আওয়ামী লীগের’ আচরণের মতো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। আজ শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সারজিস আলম বলেন, এনসিপিকে দমিয়ে রাখার জন্য পরিকল্পিতভাবে তাদের গলা টিপে ধরার চেষ্টা চালানো হচ্ছে। ছিনতাই মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে যে ছিনতাইয়ের মামলা দেওয়া হয়েছে, তা কাল্পনিক। মূল ছিনতাইটা হয়েছে তারেক রহমান ও বিএনপির মান-সম্মানের, যা তারা নিজেদের অদূরদর্শী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেরাই ছিনতাই করেছে। এখন সাধারণ মানুষের সামনে তাদের মুখ দেখানোর অবস্থা নেই।

আরও পড়ুনঃ  গ্যাস সংকটে রান্নায় বিদ্যুৎ ব্যবহারে বাড়তি খরচের বোঝা

সারজিস আরও বলেন, যারা এসব কাজের পেছনে জড়িত, তারা চরম রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিচ্ছে। এতে তারা পুরো দেশের মানুষের কাছে হাসির খোরাকে পরিণত হয়েছে। মামলার সার্বিক পরিস্থিতি ও প্রশাসনিক চাপ উল্লেখ করে তিনি আরও যোগ করেন, যে পুলিশ কর্মকর্তা বা ব্যক্তি বাধ্য হয়ে এই হাস্যকর মামলাটি নথিবদ্ধ করেছেন, তিনি হয়তো মনে মনে মামলা করা ব্যক্তিদের গালিই দিচ্ছিলেন।

আরও পড়ুনঃ  সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর
Tag :
জনপ্রিয় পোস্ট

১৪ই আগষ্ট থেকে শুরু হচ্ছে শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ফুটবল টুর্নামেন্ট

বিএনপির বর্তমান অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো: সারজিস আলম

আপডেটের সময়: ০৫:৪২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সিলেট  প্রতিনিধিঃ বর্তমানে বিএনপি এনসিপিকে রাজনৈতিকভাবে বাধা প্রদান ও প্রতিহত করতে যেভাবে তৎপরতা চালাচ্ছে, তা ‘ব্রেইনলেস আওয়ামী লীগের’ আচরণের মতো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। আজ শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সারজিস আলম বলেন, এনসিপিকে দমিয়ে রাখার জন্য পরিকল্পিতভাবে তাদের গলা টিপে ধরার চেষ্টা চালানো হচ্ছে। ছিনতাই মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে যে ছিনতাইয়ের মামলা দেওয়া হয়েছে, তা কাল্পনিক। মূল ছিনতাইটা হয়েছে তারেক রহমান ও বিএনপির মান-সম্মানের, যা তারা নিজেদের অদূরদর্শী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেরাই ছিনতাই করেছে। এখন সাধারণ মানুষের সামনে তাদের মুখ দেখানোর অবস্থা নেই।

আরও পড়ুনঃ  ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান : রিজভী

সারজিস আরও বলেন, যারা এসব কাজের পেছনে জড়িত, তারা চরম রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিচ্ছে। এতে তারা পুরো দেশের মানুষের কাছে হাসির খোরাকে পরিণত হয়েছে। মামলার সার্বিক পরিস্থিতি ও প্রশাসনিক চাপ উল্লেখ করে তিনি আরও যোগ করেন, যে পুলিশ কর্মকর্তা বা ব্যক্তি বাধ্য হয়ে এই হাস্যকর মামলাটি নথিবদ্ধ করেছেন, তিনি হয়তো মনে মনে মামলা করা ব্যক্তিদের গালিই দিচ্ছিলেন।

আরও পড়ুনঃ  সংস্কারের বিপক্ষে দাঁড়ালে বিএনপির পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী