Dhaka ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় প্রতিবাদী ঐক্য মঞ্চের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ কুশল বিনিময় ও কর্মসূচি বাস্তবায়নে পর্যালোচনা সভা অনুষ্ঠিত মালিবাগে ছুরিকাঘাতে নিহত বিল্লাল তালুকদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৬সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শ্যামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত দিনাজপুরে আনসার-ভিডিপির জব ফেয়ারে ১২৬ তরুণের চাকরি নিশ্চিত লালমাইয়ে যুবককে ডেকে নিয়ে গলা কেটে হত্যা: এলাকায় তীব্র চাঞ্চল্য তেজগাঁও শিল্পাঞ্চল থেকে পুলিশ অ্যাসল্ট মামলার প্রধান আসামি রাজধানী থেকে গ্রেফতার মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পত্নীতলায় ঐতিহাসিক দিবরের দীঘি প্রাচীন সভ্যতার নিদর্শন, পর্যটক আকর্ষণের কেন্দ্র

লালমাইয়ে যুবককে ডেকে নিয়ে গলা কেটে হত্যা: এলাকায় তীব্র চাঞ্চল্য

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার লালমাইয়ে ফোন করে ডেকে নিয়ে বাহার (৩০) নামের এক যুবককে গলা কেটে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠেছে। আজ শনিবার (২৭ জুন) সকালে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর পূর্বপাড়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। নিহত বাহার ওই এলাকার রশিদ মিয়ার ছেলে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। ​স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে প্রতিবেশী রাসেলের স্ত্রী ঝুমু মোবাইল ফোনে বাহারকে ডেকে নেন। বাহার নির্দিষ্ট স্থানে পৌঁছালে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে বাহারের রক্তাক্ত মরদেহ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।​ঘটনার খবর পেয়ে লালমাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।

আরও পড়ুনঃ  মনপুরায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল

এই নৃশংস হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ​পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে বিভিন্ন দিক মাথায় রেখে তদন্ত চালানো হচ্ছে। সুরতহাল ও ময়নাতদন্তের রিপোর্ট, ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত এবং সাক্ষীদের দেওয়া তথ্যের ভিত্তিতে মূল রহস্য উদঘাটন ও খুনিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।​লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়েই মরদেহ উদ্ধার করেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের অগ্রগতি ও ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। অপরাধী যেই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুনঃ  মোড়েলগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সরব জামায়াত-বিএনপি, মাঠে নেই আওয়ামী লীগ
Tag :
জনপ্রিয় পোস্ট

পত্নীতলায় প্রতিবাদী ঐক্য মঞ্চের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ

লালমাইয়ে যুবককে ডেকে নিয়ে গলা কেটে হত্যা: এলাকায় তীব্র চাঞ্চল্য

আপডেটের সময়: ০৭:৩১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার লালমাইয়ে ফোন করে ডেকে নিয়ে বাহার (৩০) নামের এক যুবককে গলা কেটে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠেছে। আজ শনিবার (২৭ জুন) সকালে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর পূর্বপাড়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। নিহত বাহার ওই এলাকার রশিদ মিয়ার ছেলে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। ​স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে প্রতিবেশী রাসেলের স্ত্রী ঝুমু মোবাইল ফোনে বাহারকে ডেকে নেন। বাহার নির্দিষ্ট স্থানে পৌঁছালে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে বাহারের রক্তাক্ত মরদেহ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।​ঘটনার খবর পেয়ে লালমাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।

আরও পড়ুনঃ  মনপুরায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল

এই নৃশংস হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ​পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে বিভিন্ন দিক মাথায় রেখে তদন্ত চালানো হচ্ছে। সুরতহাল ও ময়নাতদন্তের রিপোর্ট, ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত এবং সাক্ষীদের দেওয়া তথ্যের ভিত্তিতে মূল রহস্য উদঘাটন ও খুনিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।​লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়েই মরদেহ উদ্ধার করেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের অগ্রগতি ও ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। অপরাধী যেই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার