Dhaka ০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মালিবাগে ছুরিকাঘাতে নিহত বিল্লাল তালুকদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৬সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শ্যামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত দিনাজপুরে আনসার-ভিডিপির জব ফেয়ারে ১২৬ তরুণের চাকরি নিশ্চিত লালমাইয়ে যুবককে ডেকে নিয়ে গলা কেটে হত্যা: এলাকায় তীব্র চাঞ্চল্য তেজগাঁও শিল্পাঞ্চল থেকে পুলিশ অ্যাসল্ট মামলার প্রধান আসামি রাজধানী থেকে গ্রেফতার মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পত্নীতলায় ঐতিহাসিক দিবরের দীঘি প্রাচীন সভ্যতার নিদর্শন, পর্যটক আকর্ষণের কেন্দ্র মোংলায় মিথ্যা হয়রানি মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ২৪ ঘন্টার পর কিশোরীর মরদেহ উদ্ধার, গোসল করতে গিয়ে নিহত ২

বালিয়াডাঙ্গীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চূর্ণ: প্রাণ হারালেন ১, চিকিৎসাধীন ২ জনের অবস্থাও আশঙ্কাজনক

​মোঃ কাইয়ুম হাসান, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শুধো বালা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই মোটরসাইকেলের আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে নেকমরদ-ঠাকুরগাঁও মহাসড়কের দুওসুও ইউনিয়নের লোলপুপুর ডিএম স্কুলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শুধো বালা বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া ইউনিয়নের পাড়িয়া গ্রামটলি এলাকার গিরেন চন্দ্রের স্ত্রী।
আহতরা হলেন— ধনতলা ইউনিয়নের বানাগাঁও গ্রামের বিনয়ের স্ত্রী মেজানি বালা এবং পারিয়া ইউনিয়নের পাড়িয়া গ্রামটলি এলাকার বাসিন্দা সাজেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল নেকমরদ-ঠাকুরগাঁও মহাসড়ক দিয়ে যাওয়ার সময় লোলপুপুর ডিএম স্কুলের সামনে বিপরীতমুখী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সেটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহীরা মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর জখম হন।

আরও পড়ুনঃ  মনপুরায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল

দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক শুধো বালাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, আহত মেজানি বালা ও সাজেনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাৎক্ষণিকভাবে তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন দুইজনের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ  লামা পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও একই এলাকার দুইজন গুরুতর আহত হওয়ার ঘটনায় পারিয়া ও ধনতলা ইউনিয়নসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  মোংলার ৪টি ইউনিয়নে বৃক্ষরোপণ: উপকূলের সুরক্ষায় ৩২ হাজার চারা বিতরণের লক্ষ্যমাত্রা
Tag :
জনপ্রিয় পোস্ট

মালিবাগে ছুরিকাঘাতে নিহত বিল্লাল তালুকদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া

বালিয়াডাঙ্গীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চূর্ণ: প্রাণ হারালেন ১, চিকিৎসাধীন ২ জনের অবস্থাও আশঙ্কাজনক

আপডেটের সময়: ০৫:৫৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

​মোঃ কাইয়ুম হাসান, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শুধো বালা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই মোটরসাইকেলের আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে নেকমরদ-ঠাকুরগাঁও মহাসড়কের দুওসুও ইউনিয়নের লোলপুপুর ডিএম স্কুলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শুধো বালা বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া ইউনিয়নের পাড়িয়া গ্রামটলি এলাকার গিরেন চন্দ্রের স্ত্রী।
আহতরা হলেন— ধনতলা ইউনিয়নের বানাগাঁও গ্রামের বিনয়ের স্ত্রী মেজানি বালা এবং পারিয়া ইউনিয়নের পাড়িয়া গ্রামটলি এলাকার বাসিন্দা সাজেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল নেকমরদ-ঠাকুরগাঁও মহাসড়ক দিয়ে যাওয়ার সময় লোলপুপুর ডিএম স্কুলের সামনে বিপরীতমুখী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সেটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহীরা মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর জখম হন।

আরও পড়ুনঃ  মনপুরায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল

দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক শুধো বালাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, আহত মেজানি বালা ও সাজেনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাৎক্ষণিকভাবে তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন দুইজনের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ  লামা পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও একই এলাকার দুইজন গুরুতর আহত হওয়ার ঘটনায় পারিয়া ও ধনতলা ইউনিয়নসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  নাচোলে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ