Dhaka ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিংড়ায় শতবর্ষে মহিষমারী শাহী জামে মসজিদ প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ কক্সবাজারের মাতামুহুরীতে চাঞ্চল্যকর মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ ও ডাকাতির মূলহোতা জিসান গ্রেফতার শ্রেণিকক্ষ নাকি জরাজীর্ণ ঘর? আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে চরম দুরবস্থা জমি বিরোধের মামলায় পাল্টাপাল্টি অভিযোগ, দুই পক্ষের বক্তব্যে তদন্ত নিয়ে প্রশ্ন নওগাঁয় স্কুলশিক্ষার্থীদের উসকে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব, ভাঙচুর-লুটপাটে ক্ষতি ২৫ লাখ ৫ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-হংকংকে ছাড়াবে বাংলাদেশ প্রতি বছর ফিরে আসে পাখিরা, অপেক্ষায় থাকে পুরো গ্রাম ৪ বছরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘটনা চৌদ্দগ্রামে গলায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা কামরাঙ্গীরচরে সংস্কারকৃত লোহার ব্রিজ জনসাধারণের জন্য উন্মুক্ত

শ্রেণিকক্ষ নাকি জরাজীর্ণ ঘর? আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে চরম দুরবস্থা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১২ সময় দেখুন

আহমেদ আক্তার রানা কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার পরিবেশ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। শ্রেণিকক্ষের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা, অপরিচ্ছন্ন পরিবেশ এবং জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। শুধু শ্রেণিকক্ষ নয়, প্রতিষ্ঠানটির কয়েকটি শৌচাগারের অবস্থাও অত্যন্ত নাজুক। কোথাও মেঝেতে ময়লা ও দাগ জমে আছে, কোথাও টয়লেট ব্যবহারের পরিবেশ নেই বললেই চলে। এমন পরিবেশে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও স্বাভাবিক পাঠদান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রতি ধারণ করা ভিডিও ও ছবিতে দেখা যায়, শ্রেণিকক্ষের বেঞ্চ-ডেস্কের আশপাশে বিভিন্ন ধরনের খাবারের প্যাকেট ও কাগজপত্র পড়ে আছে। অন্যদিকে শৌচাগারের মেঝে ও কমোডও দীর্ঘদিনের অপরিচ্ছন্নতার চিত্র তুলে ধরছে।

আরও পড়ুনঃ  সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের মরদেহ পৌঁছেছে নওগাঁয়

স্থানীয়দের প্রশ্ন—যে প্রতিষ্ঠানে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীরা পড়াশোনা করে, সেখানে এমন পরিবেশ কেন? অভিভাবকদের দাবি, দ্রুত শ্রেণিকক্ষ ও শৌচাগারগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও উপযোগী পরিবেশ নিশ্চিত করা হোক। উল্লেখ্য, আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ কুলাউড়ার একটি পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান। অতীতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের ফলাফল ও শিক্ষা কার্যক্রম নিয়েও সংবাদ প্রকাশ হয়েছে।

আরও পড়ুনঃ  শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর
Tag :
জনপ্রিয় পোস্ট

সিংড়ায় শতবর্ষে মহিষমারী শাহী জামে মসজিদ প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ

শ্রেণিকক্ষ নাকি জরাজীর্ণ ঘর? আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে চরম দুরবস্থা

আপডেটের সময়: ০৬:৩৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

আহমেদ আক্তার রানা কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার পরিবেশ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। শ্রেণিকক্ষের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা, অপরিচ্ছন্ন পরিবেশ এবং জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। শুধু শ্রেণিকক্ষ নয়, প্রতিষ্ঠানটির কয়েকটি শৌচাগারের অবস্থাও অত্যন্ত নাজুক। কোথাও মেঝেতে ময়লা ও দাগ জমে আছে, কোথাও টয়লেট ব্যবহারের পরিবেশ নেই বললেই চলে। এমন পরিবেশে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও স্বাভাবিক পাঠদান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রতি ধারণ করা ভিডিও ও ছবিতে দেখা যায়, শ্রেণিকক্ষের বেঞ্চ-ডেস্কের আশপাশে বিভিন্ন ধরনের খাবারের প্যাকেট ও কাগজপত্র পড়ে আছে। অন্যদিকে শৌচাগারের মেঝে ও কমোডও দীর্ঘদিনের অপরিচ্ছন্নতার চিত্র তুলে ধরছে।

আরও পড়ুনঃ  শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর

স্থানীয়দের প্রশ্ন—যে প্রতিষ্ঠানে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীরা পড়াশোনা করে, সেখানে এমন পরিবেশ কেন? অভিভাবকদের দাবি, দ্রুত শ্রেণিকক্ষ ও শৌচাগারগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও উপযোগী পরিবেশ নিশ্চিত করা হোক। উল্লেখ্য, আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ কুলাউড়ার একটি পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান। অতীতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের ফলাফল ও শিক্ষা কার্যক্রম নিয়েও সংবাদ প্রকাশ হয়েছে।

আরও পড়ুনঃ  শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনিযুক্ত আনসার সদস্যদের মাঝে অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর