Dhaka ০৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় অবৈধভাবে সার মজুদের অভিযোগ, গোডাউনের সামনে ছাত্রদলের বিক্ষোভ ও অনশন ফরিদগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে ৩ শতাধিক নারী- পুরুষ কাশিমপুরে সীমানাপ্রাচীর নির্মাণে বাধা, ২৪ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ নগরকান্দায় পূজা মণ্ডপে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সচেতনতামূলক সভা সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালান জব্দ মেহেন্দিগঞ্জের ধুলিয়ার মধ্যচরে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত কারাবন্দি বিএনপি নেতার পরিবারের পাশে রাসিক প্রশাসক বিজয়া দশমী: অশ্রুসিক্ত ভালোবাসায় বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন শহীদ ওসমান বিন হাদীকে হত্যার পর দেশি-বিদেশী চক্র এটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করে যাচ্ছে: জাবের জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পোটানোর অভিযোগ,গ্রোপ্তার এক যুবক….

শরণখোলার সোনাতলায় বাঘের পায়ের ছাপ, আতঙ্কে এলাকাবাসী।

মো. আব্দুল করিম গাজী, শরণখোলা( বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামে বাঘের পায়ের ছাপ ঘিরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে গ্রামের ভোলা নদীর চরে ও ঝোপঝাড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় এক বাসিন্দা। এ ঘটনায় জনসাধারণকে সতর্ক করতে এলাকায় মাইকিং শুরু করেছে বন বিভাগ ও ভিলেজ রেসপন্স টাইগার টিম (ভিটিআরটি)।

আরও পড়ুনঃ  শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, পালিয়ে গেল ২ জন

ভিটিআরটির টিম লিডার মো. জাকারিয়া হোসাইন সোমবার দুপুরে জানান, সকালে ভিটিআরটি সদস্য আব্দুল লতিফ হাওলাদার তাঁর বাড়ির পেছনে ভোলা নদীর চরে ঝোপের মধ্যে এবং নদীর বিভিন্ন স্থানে বাঘের পায়ের ছাপ দেখতে পান। পরে তিনি বিষয়টি সুন্দরবন বিভাগ ও ভিটিআরটি সদস্যদের জানান।

খবর পেয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় নদীর চরে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বাঘের বিচরণের চিহ্ন পাওয়া যায়। পায়ের ছাপ অনুসরণ করে বাঘটি সুন্দরবনের দিকে চলে গেছে বলে নিশ্চিত হন বনকর্মীরা।

আরও পড়ুনঃ  কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে প্রথম ইউনিটের দ্বিতীয় দফার বাড়তি ইউরেনিয়াম।

ভিটিআরটি টিম লিডার জানান, বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে সতর্কতার সঙ্গে চলাচলের জন্য এলাকাবাসীকে মাইকিংয়ের মাধ্যমে সচেতন করা হচ্ছে।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে যৌথ অভিযান: ৪টি ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, “ভিটিআরটি সদস্যদের মাধ্যমে লোকালয়ে বাঘ আসার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পায়ের ছাপ দেখে নিশ্চিত হওয়া গেছে, বাঘটি সুন্দরবনে ফিরে গেছে। ভোলা নদী সাঁতরে বাঘটি লোকালয়ে এসেছিল।

তিনি আরও জানান, জনসাধারণকে সচেতন করতে এলাকায় মাইকিংয়ের পাশাপাশি বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের সার্বক্ষণিক টহল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় অবৈধভাবে সার মজুদের অভিযোগ, গোডাউনের সামনে ছাত্রদলের বিক্ষোভ ও অনশন

শরণখোলার সোনাতলায় বাঘের পায়ের ছাপ, আতঙ্কে এলাকাবাসী।

আপডেটের সময়: ০৪:৪৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মো. আব্দুল করিম গাজী, শরণখোলা( বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামে বাঘের পায়ের ছাপ ঘিরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে গ্রামের ভোলা নদীর চরে ও ঝোপঝাড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় এক বাসিন্দা। এ ঘটনায় জনসাধারণকে সতর্ক করতে এলাকায় মাইকিং শুরু করেছে বন বিভাগ ও ভিলেজ রেসপন্স টাইগার টিম (ভিটিআরটি)।

আরও পড়ুনঃ  সরিষাবাড়ীতে যমুনা শাখা নদীর ওপর ২৭৮ মিটার সেতু নির্মাণকাজের উদ্বোধন

ভিটিআরটির টিম লিডার মো. জাকারিয়া হোসাইন সোমবার দুপুরে জানান, সকালে ভিটিআরটি সদস্য আব্দুল লতিফ হাওলাদার তাঁর বাড়ির পেছনে ভোলা নদীর চরে ঝোপের মধ্যে এবং নদীর বিভিন্ন স্থানে বাঘের পায়ের ছাপ দেখতে পান। পরে তিনি বিষয়টি সুন্দরবন বিভাগ ও ভিটিআরটি সদস্যদের জানান।

খবর পেয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় নদীর চরে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বাঘের বিচরণের চিহ্ন পাওয়া যায়। পায়ের ছাপ অনুসরণ করে বাঘটি সুন্দরবনের দিকে চলে গেছে বলে নিশ্চিত হন বনকর্মীরা।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় বৈধ লাইসেন্স ছাড়াই চলছে করাতকল, নীরব কেন প্রশাসন?

ভিটিআরটি টিম লিডার জানান, বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে সতর্কতার সঙ্গে চলাচলের জন্য এলাকাবাসীকে মাইকিংয়ের মাধ্যমে সচেতন করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ধুনটে ইছামতীর তীরে ১৩৭ বছরের ঐতিহ্যবাহী ‘বউমেলা