Dhaka ১১:২২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ সময় দেখুন

শাকিব আহম্মেদ,লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে রান্নাঘরে বিষধর সাপের দংশনে মমেনা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত মমেনা খাতুন উপজেলার মাঝগ্রাম গ্রামের মৃত ময়েন উদ্দিনের স্ত্রী। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়ির রান্নাঘরে কাজ করছিলেন মমেনা খাতুন। এ সময় একটি অজ্ঞাত বিষধর সাপ তাকে দংশন করে। টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

আরও পড়ুনঃ  পদ্মার গ্রাসে শত বিঘা জমি, শেষ আশ্রয়টুকুও হারানোর শঙ্কা

পরবর্তীতে রামেকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো সন্দেহ বা অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  মরহুম এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে নানা কর্মসূচি
Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেটের সময়: ১০:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

শাকিব আহম্মেদ,লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে রান্নাঘরে বিষধর সাপের দংশনে মমেনা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত মমেনা খাতুন উপজেলার মাঝগ্রাম গ্রামের মৃত ময়েন উদ্দিনের স্ত্রী। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়ির রান্নাঘরে কাজ করছিলেন মমেনা খাতুন। এ সময় একটি অজ্ঞাত বিষধর সাপ তাকে দংশন করে। টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

আরও পড়ুনঃ  ভেদরগঞ্জে সচেতন মা, আপনি সেরা মা—শ্রেষ্ঠ অভিভাবক পুরস্কার ২০২৬

পরবর্তীতে রামেকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো সন্দেহ বা অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন