Dhaka ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ঢাকা দক্ষিণের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী উপজেলাভিত্তিক সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব সরকারি চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত হওয়ার প্রায় সাত বছর পর,চুক্তিভিত্তিক নিয়োগ বাঁশের পণ্যেই চাঁন মিয়ার অদম্য সংগ্রাম পদ্মার গ্রাসে শত বিঘা জমি, শেষ আশ্রয়টুকুও হারানোর শঙ্কা সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেমধুখালীতে দুই কিলোমিটার সড়কে তালগাছের চারা রোপণ নবাবগঞ্জে আনসার-ভিডিপির তালগাছ রোপণ কর্মসূচি দারিদ্র্য বিমোচনে বিএনপি সবসময় চ্যাম্পিয়ন: রিজভী বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান: এলজিআরডি মন্ত্রী

রাঙ্গুনিয়ায় ভবন থেকে পড়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১৩৫ সময় দেখুন

‎মোঃ মিজানুর রহমান, ‎‎রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
‎চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে পানির ট্যাঙ্ক স্থাপনের কাজ করার সময় একটি ভবনের ওপর থেকে পড়ে এক ইলেক্ট্রিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।
‎নিহত ব্যক্তি হলেন দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দিঘীরপাড় এলাকার বাসিন্দা সৈয়দ নুরুল বশর বাহাদুর (৫৮)। তিনি মরহুম আহমদ হোসেনের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ রাজানগরের দিঘীরপাড় এলাকায় একটি তিনতলা ভবনে পানির ট্যাঙ্ক স্থাপনের কাজ করছিলেন বাহাদুর। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তার পা পিছলে যায় এবং তিনি ভবনের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

‎পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নিজ এলাকায় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

রাঙ্গুনিয়ায় ভবন থেকে পড়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

আপডেটের সময়: ০২:১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬