Dhaka ১০:১১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
“জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উপলক্ষে নেত্রকোণায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে স্বর্ণবার বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় কাস্টম থেকে আটক ১ পাসপোর্টধারী জুলাই থেকে গণঅভ্যুত্থান বদলে যাওয়া বাংলাদেশের ইতিহাসের মোড় মান্দায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা চিলমারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত মান্দায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ চট্টগ্রামে ঐতিহাসিক ফ্যাসিবাদ বিরোধী গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন আটোয়ারীতে সন্ধ্যা নামলেও নামেনি জাতীয় পতাকা, ২৬ নং গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবহেলা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাজাহানপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী

রং-তুলিতে নতুন বাংলাদেশের স্বপ্ন: রুমায় গণঅভ্যুত্থান স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

লিটন ত্রিপুরা, রুমা (বান্দরবান) প্রতিনিধি: ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বান্দরবানের রুমা উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘রং-তুলিতে জুলাই ২৪’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের কল্পনা, দেশপ্রেম ও সৃজনশীলতার সমন্বয়ে গণঅভ্যুত্থানের চেতনা ক্যানভাসে ফুটিয়ে তোলে। একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে দেখা যায়, শিক্ষার্থীরা গভীর মনোযোগের সঙ্গে ছবি আঁকায় ব্যস্ত। তাদের আঁকা বিভিন্ন ছবিতে বাংলাদেশের লাল-সবুজ পতাকা, ছাত্র-জনতার ঐক্য, আত্মত্যাগ, সাহসিকতা এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশের প্রত্যাশা স্থান পেয়েছে।

আরও পড়ুনঃ  গুলিতে নিহত নূরে আলমকে স্মরণ করল ভোলা জেলা ছাত্রদল

এক শিক্ষার্থীর আঁকা ছবিতে জাতীয় পতাকার পটভূমিতে সাহসী ছাত্র-জনতার প্রতিচ্ছবি গণঅভ্যুত্থানের চেতনা ও সংগ্রামের বার্তা বহন করে। রুমা উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, “শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি আনন্দময় ও সৃজনশীল পরিবেশ নিশ্চিত করা আমাদের লক্ষ্য। এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের মানসিক বিকাশ, দেশপ্রেম এবং ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” উপজেলার সরকারি বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, কর্মসূচির উদ্দেশ্য নতুন প্রজন্মের কাছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং দেশপ্রেমের মূল্যবোধ তুলে ধরা। এছাড়া রুমা উপজেলার অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এমন শিক্ষামূলক ও সৃজনশীল উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের আয়োজন শিশুদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দেশের ইতিহাস ও মুক্তচিন্তার প্রতি আগ্রহ সৃষ্টি করবে।

আরও পড়ুনঃ  বহদ্দারহাট কাঁচাবাজারে নেই মূল্য তালিকা ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
Tag :
জনপ্রিয় পোস্ট

“জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উপলক্ষে নেত্রকোণায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে

রং-তুলিতে নতুন বাংলাদেশের স্বপ্ন: রুমায় গণঅভ্যুত্থান স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আপডেটের সময়: ০৩:৩৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

লিটন ত্রিপুরা, রুমা (বান্দরবান) প্রতিনিধি: ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বান্দরবানের রুমা উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘রং-তুলিতে জুলাই ২৪’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের কল্পনা, দেশপ্রেম ও সৃজনশীলতার সমন্বয়ে গণঅভ্যুত্থানের চেতনা ক্যানভাসে ফুটিয়ে তোলে। একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে দেখা যায়, শিক্ষার্থীরা গভীর মনোযোগের সঙ্গে ছবি আঁকায় ব্যস্ত। তাদের আঁকা বিভিন্ন ছবিতে বাংলাদেশের লাল-সবুজ পতাকা, ছাত্র-জনতার ঐক্য, আত্মত্যাগ, সাহসিকতা এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশের প্রত্যাশা স্থান পেয়েছে।

আরও পড়ুনঃ  বাউফলে হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

এক শিক্ষার্থীর আঁকা ছবিতে জাতীয় পতাকার পটভূমিতে সাহসী ছাত্র-জনতার প্রতিচ্ছবি গণঅভ্যুত্থানের চেতনা ও সংগ্রামের বার্তা বহন করে। রুমা উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, “শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি আনন্দময় ও সৃজনশীল পরিবেশ নিশ্চিত করা আমাদের লক্ষ্য। এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের মানসিক বিকাশ, দেশপ্রেম এবং ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” উপজেলার সরকারি বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, কর্মসূচির উদ্দেশ্য নতুন প্রজন্মের কাছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং দেশপ্রেমের মূল্যবোধ তুলে ধরা। এছাড়া রুমা উপজেলার অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এমন শিক্ষামূলক ও সৃজনশীল উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের আয়োজন শিশুদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দেশের ইতিহাস ও মুক্তচিন্তার প্রতি আগ্রহ সৃষ্টি করবে।

আরও পড়ুনঃ  আটোয়ারীতে সন্ধ্যা নামলেও নামেনি জাতীয় পতাকা, ২৬ নং গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবহেলা