Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বর্ণবার বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় কাস্টম থেকে আটক ১ পাসপোর্টধারী জুলাই থেকে গণঅভ্যুত্থান বদলে যাওয়া বাংলাদেশের ইতিহাসের মোড় মান্দায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা চিলমারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত মান্দায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ চট্টগ্রামে ঐতিহাসিক ফ্যাসিবাদ বিরোধী গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন আটোয়ারীতে সন্ধ্যা নামলেও নামেনি জাতীয় পতাকা, ২৬ নং গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবহেলা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাজাহানপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী ইতিহাসের মোড় ঘোরানো অভ্যুত্থান

চট্টগ্রামে ঐতিহাসিক ফ্যাসিবাদ বিরোধী গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

জাহেদ কায়সার, প্রিয় চট্টগ্রাম : জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামে ঐতিহাসিক ফ্যাসিবাদ বিরোধী গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। ‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রত্যয় নিয়ে চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।
বুধবার (৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। দিনের শুরুতে নগরীর নিউ মার্কেট মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে জুলাইয়ের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার ঐক্যের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। এই অভ্যুত্থানের লক্ষ্য ছিল প্রান্তিক মানুষের জীবনমানের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করা। বিএনপির নেতৃত্বাধীন সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে।’ রাষ্ট্রীয় সংস্কার ও সংবিধান সংশোধনের বিষয়ে তিনি বলেন, ‘জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষিত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর আলোকে সরকার সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে। সংবিধান সংশোধন কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। সব অংশীজন ও সাধারণ মানুষের মতামত নিয়ে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।’ প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনে অংশ নেওয়া ২০২৪ সালের সব জুলাইযোদ্ধা ও সাধারণ জনগণকে ধন্যবাদ জানান।

আরও পড়ুনঃ  মনপুরা উপকূলে সরকারি প্রাথমিকে শিক্ষক সংকট চরমে, শিক্ষা কার্যক্রম ব্যাহত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। শ্রদ্ধা নিবেদন শেষে সিটি মেয়র বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায়। তাদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি সাম্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই হবে প্রকৃত শ্রদ্ধা। তিনি বলেন, বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। পাশাপাশি জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। এছাড়া ও জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান ইন্জিনিয়ার বেলায়েত হোসেন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী সহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ  গরমে হাঁসফাঁস, লোডশেডিংয়ে পত্নীতলায় অতিষ্ট জনজীবন
Tag :
জনপ্রিয় পোস্ট

স্বর্ণবার বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় কাস্টম থেকে আটক ১ পাসপোর্টধারী

চট্টগ্রামে ঐতিহাসিক ফ্যাসিবাদ বিরোধী গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

আপডেটের সময়: ০৭:৪৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

জাহেদ কায়সার, প্রিয় চট্টগ্রাম : জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামে ঐতিহাসিক ফ্যাসিবাদ বিরোধী গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। ‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রত্যয় নিয়ে চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।
বুধবার (৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। দিনের শুরুতে নগরীর নিউ মার্কেট মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে জুলাইয়ের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার ঐক্যের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। এই অভ্যুত্থানের লক্ষ্য ছিল প্রান্তিক মানুষের জীবনমানের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করা। বিএনপির নেতৃত্বাধীন সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে।’ রাষ্ট্রীয় সংস্কার ও সংবিধান সংশোধনের বিষয়ে তিনি বলেন, ‘জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষিত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর আলোকে সরকার সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে। সংবিধান সংশোধন কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। সব অংশীজন ও সাধারণ মানুষের মতামত নিয়ে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।’ প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনে অংশ নেওয়া ২০২৪ সালের সব জুলাইযোদ্ধা ও সাধারণ জনগণকে ধন্যবাদ জানান।

আরও পড়ুনঃ  আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে — চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন