Dhaka ০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধামইরহাটে বাবা মায়ের উপর অভিমান করে গ্যাস বরি খেয়ে মেয়ের আত্মহত্যার অভিযোগ ভিডিও ভাইরাল হওয়ার পর মির্জাপুরে ইভটিজিংয়ের অভিযুক্ত কিশোর আটক পত্নীতলা ১৪ বিজিবির চৌকস অভিযানে দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার রাজধানীর কদমতলীতে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার টাঙ্গাইলের কৃষক লীগ নেতা বেনাপোল দিয়ে ভারতে পালানোর সময় আটক প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ঢাকার ডিসি ফরিদা খানম মনপুরা জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনদুপুরে হামলা, বিচারে চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রথম অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার বিলবয়রা গয়েশীয়া উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মারধর ও অশালীন আচরণের অভিযোগকে কেন্দ্র করে প্রধান শিক্ষক হাবিবুর রহমানকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁর ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দেয়।মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিবাদ করায় সপ্তম শ্রেণির আব্দুল্লাহ আল রিফাত ও মামুনুর রশিদকে মারধর করা হলে আব্দুল্লাহ আল রিফাত অসুস্থ হয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। কয়েকজন ছাত্রীও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ করেন।

আরও পড়ুনঃ  বাঁশখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস রহমান বলেন, প্রধান শিক্ষক প্রায়ই শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দিতেন। তাঁর এমন আচরণে বিরক্ত হয়ে কয়েকজন শিক্ষার্থী অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। তিনি আরও বলেন, বিদ্যালয়ের পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ থেকেই এ ঘটনার সূত্রপাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষকেরা চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। খবর পেয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজমসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে পুলিশ এসে প্রধান শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেয়। এ বিষয়ে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##

আরও পড়ুনঃ  মান্দায় প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

ধামইরহাটে বাবা মায়ের উপর অভিমান করে গ্যাস বরি খেয়ে মেয়ের আত্মহত্যার অভিযোগ

মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন

আপডেটের সময়: ০৭:৩৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার বিলবয়রা গয়েশীয়া উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মারধর ও অশালীন আচরণের অভিযোগকে কেন্দ্র করে প্রধান শিক্ষক হাবিবুর রহমানকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁর ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দেয়।মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিবাদ করায় সপ্তম শ্রেণির আব্দুল্লাহ আল রিফাত ও মামুনুর রশিদকে মারধর করা হলে আব্দুল্লাহ আল রিফাত অসুস্থ হয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। কয়েকজন ছাত্রীও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ করেন।

আরও পড়ুনঃ  চলতি মাসেই চট্টগ্রাম–কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস :রেলপথ প্রতিমন্ত্রী

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস রহমান বলেন, প্রধান শিক্ষক প্রায়ই শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দিতেন। তাঁর এমন আচরণে বিরক্ত হয়ে কয়েকজন শিক্ষার্থী অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। তিনি আরও বলেন, বিদ্যালয়ের পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ থেকেই এ ঘটনার সূত্রপাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষকেরা চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। খবর পেয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজমসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে পুলিশ এসে প্রধান শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেয়। এ বিষয়ে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##

আরও পড়ুনঃ  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির জনসভা