
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলা উপজেলার খঞ্জনপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি দুর্লভ দুষ্প্রাপ্য কষ্টি পাথরের কৃষ্ণমূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।উদ্ধার হওয়া মূর্তিটির ওজন প্রায় ৯৪. ৭৫০ কেজি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাকারবারিরা মূর্তিটি সীমান্ত পেরিয়ে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল। আজ ৪ আগস্ট ২০২৬ মঙ্গলবার পত্নীতলা চৌকুস (১৪ বিজিবি) ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানাই যে, ৩ই আগস্ট ২০২৬ সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সহকারি পরিচালক মোঃ হাসানুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটি চৌকস বিশিষ্ট টহল দল খঞ্জনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সীমান্ত পিলার ২৫০/ ২ -এস থেকে অনুমানিক ২৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মরাডাঙ্গা এলাকার বন বিভাগের পুরনো আকাশমণি ফরেস্ট বাগানে বিজিবি উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের কাছে থাকা কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি ফেলে দ্রুত ঐ স্থান ত্যাগ করে।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯৪.৭৫০ কেজি ওজনের একটি বিষ্ণমূর্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তিটি আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। বিজিবি “দৈনিক আজকের জনবাণী ” কে জানিয়েছে, দেশের প্রত্নসম্পদ ও ঐতিহ্য রক্ষার পাশাপাশি সীমান্ত এলাকায় চোরা চালান প্রতিরোধে আমাদের অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে। সীমান্ত দিয়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাছার রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।
প্রতিবেদকের নাম 


















