
মো: বনি আমিন, মনপুরা উপজেলা প্রতিনিধি
শুক্রবার (২২ মে) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ২নং হাজীরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড ফকিরহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ফকিরহাট বাজারের পাশে শাহিন মহাজনের বাড়ির রাস্তায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন সোহাগ। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক সোহাগ উপজেলার ২নং হাজীরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ড চৌধুরী বাজার এলাকার বাসিন্দা মোঃ নুরনবীর ছেলে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তারা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।
পরে স্থানীয় জনতা আটককৃত সোহাগকে মনপুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আটক ব্যক্তিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রতিবেদকের নাম 




















