Dhaka ০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ আটক ৮ নীলফামারীতে জুলাইয়ের চেতনায় ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান এনসিপির ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক, মোটরসাইকেল ও সিরাপ জব্দ, আটক ১ মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সেলিম রেজা হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রথম এডহক কমিটির সভা,বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত নাচোলে নানা আয়োজনে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত ঈশ্বরদীতে মাদক মামলায় এক ব্যাক্তির ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

বরিশালকে মাদকমুক্ত শহর ঘোষণা: প্রশাসক শিরীনের

মোঃ সাকিবুল ইসলাম বরিশাল: মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেছেন, কোনোভাবেই মাদককে ছাড় দেওয়া হবে না। প্রভাবশালী কেউ জড়িত থাকলেও রেহাই নেই—মাদকবিরোধী এই লড়াইয়ে নিজেকে একজন যোদ্ধা হিসেবে দেখছেন তিনি। আজ বুধবার দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহারের অর্থ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রশাসক শিরীন বলেন, আমাদের সন্তানদের কোনো ধরনের মাদকে জড়াতে দেবো না। মাদক আমাদের স্পর্শ করতে পারবে না এটা আমাদের শপথ হওয়া উচিত।

আরও পড়ুনঃ  ডিমলায় অস্তিত্ব সংকটে চার শাখা নদী: পুনঃখনন ও অবৈধ দখল উচ্ছেদের আকুল দাবি

এজন্য সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, আমি বরিশাল সিটিকে একটি মাদকমুক্ত শহর হিসেবে দেখতে চাই। মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ আছে, এবং সেই যুদ্ধে আমি একজন যোদ্ধা হয়ে কাজ করবো। নগরভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রশাসকের চেয়ার কোনো ব্যক্তির নয়, এটি সবার। তাই এ চেয়ারকে দুর্নীতিমুক্ত ও সম্মানজনক রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এই শহর যাদের শ্রমে সুন্দর থাকে, তারা হচ্ছেন পরিচ্ছন্নতা কর্মীরা। তাদের কথা চিন্তা করেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহারের ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, প্রত্যেক কর্মীকে দেওয়া ৫ হাজার টাকার এই সহায়তাকে তিনি উপহার নয়, বরং তাদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।

আরও পড়ুনঃ  দীঘিনালা জোনের পক্ষ থেকে মাদ্রাসা ও এতিমখানায় গাছের চারা ও বিভিন্ন শুকনো খাবার প্রদান

দাবি-দাওয়া নিয়ে কর্মীদের উদ্দেশ্যে সতর্ক করে প্রশাসক বলেন, কাজ বন্ধ রেখে দাবি আদায় করলে শহরের স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। গঠনমূলক উপায়ে দাবি উত্থাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এই শহর সবার—একে পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব। এ সময় কর্মীদের যেকোনো ন্যায্য দাবির প্রতি প্রশাসনের সমর্থন থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

আরও পড়ুনঃ  চুক্তির মেয়াদ শেষে নিলামে বিক্রি সামাজিক বনায়নের গাছ, অপপ্রচারের প্রতিবাদ
Tag :
জনপ্রিয় পোস্ট

আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ

বরিশালকে মাদকমুক্ত শহর ঘোষণা: প্রশাসক শিরীনের

আপডেটের সময়: ০৬:২৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

মোঃ সাকিবুল ইসলাম বরিশাল: মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেছেন, কোনোভাবেই মাদককে ছাড় দেওয়া হবে না। প্রভাবশালী কেউ জড়িত থাকলেও রেহাই নেই—মাদকবিরোধী এই লড়াইয়ে নিজেকে একজন যোদ্ধা হিসেবে দেখছেন তিনি। আজ বুধবার দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহারের অর্থ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রশাসক শিরীন বলেন, আমাদের সন্তানদের কোনো ধরনের মাদকে জড়াতে দেবো না। মাদক আমাদের স্পর্শ করতে পারবে না এটা আমাদের শপথ হওয়া উচিত।

আরও পড়ুনঃ  শহীদ নাসিব হাসান রিয়ানের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী এমপি

এজন্য সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, আমি বরিশাল সিটিকে একটি মাদকমুক্ত শহর হিসেবে দেখতে চাই। মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ আছে, এবং সেই যুদ্ধে আমি একজন যোদ্ধা হয়ে কাজ করবো। নগরভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রশাসকের চেয়ার কোনো ব্যক্তির নয়, এটি সবার। তাই এ চেয়ারকে দুর্নীতিমুক্ত ও সম্মানজনক রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এই শহর যাদের শ্রমে সুন্দর থাকে, তারা হচ্ছেন পরিচ্ছন্নতা কর্মীরা। তাদের কথা চিন্তা করেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহারের ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, প্রত্যেক কর্মীকে দেওয়া ৫ হাজার টাকার এই সহায়তাকে তিনি উপহার নয়, বরং তাদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।

আরও পড়ুনঃ  বরিশালে গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান

দাবি-দাওয়া নিয়ে কর্মীদের উদ্দেশ্যে সতর্ক করে প্রশাসক বলেন, কাজ বন্ধ রেখে দাবি আদায় করলে শহরের স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। গঠনমূলক উপায়ে দাবি উত্থাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এই শহর সবার—একে পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব। এ সময় কর্মীদের যেকোনো ন্যায্য দাবির প্রতি প্রশাসনের সমর্থন থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

আরও পড়ুনঃ  বন্যা পরবর্তী ত্রাণ বিতরণ-পুনর্বাসনে কাজ চলছে: অর্থমন্ত্রী