Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রথম অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও ডিআইজি মাইজভাণ্ডার শরীফের আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীনের সাথে একান্ত সাক্ষাৎ বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান তাপদাহে চড়া বাজার, নাভিশ্বাস পত্নীতলার নিম্ন আয়ের মানুষ সমন্বিত উদ্যোগেই দূষণ ও বর্জ্য সমস্যার টেকসই সমাধান: মির্জা ফখরুল এনআইডি সংশোধন ইসির দরজায় ঘুরছে বছরে ১০ লাখ মানুষ চট্টগ্রাম বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান চিকিৎসাধীন জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ

ফরিদপুর মধুখালী উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর

ফরিদপুরের মধুখালী উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী পদে লিখিত ও মৌখিক পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মধুখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা জানান, তথ্য সংগ্রহকারী পদে মোট ৬৭২ জন প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। তাদের লিখিত ও মৌখিক পরীক্ষা একযোগে নেওয়া হচ্ছে। পরীক্ষায় মেধার ভিত্তিতে ৯০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।
তিনি আরও জানান, এর আগে গত ২৮ জুলাই সুপারভাইজার পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় ৬৪ জন প্রার্থী কাগজপত্র জমা দেন। পরীক্ষার ফলাফলে ৮ জন সুপারভাইজার হিসেবে নির্বাচিত হয়েছেন এবং একজনকে অতিরিক্ত (ওয়েটিং) সুপারভাইজার হিসেবে রাখা হয়েছে।
আজকের পরীক্ষা পরিচালনার জন্য মোট ১১টি বোর্ড গঠন করা হয়েছে। প্রতিটি বোর্ডে তিনজন করে পরীক্ষক দায়িত্ব পালন করছেন। আগামী *৭ আগস্ট* পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
পরীক্ষা চলাকালে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বিভিন্ন পরীক্ষা বোর্ড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, “পরীক্ষা সম্পূর্ণ নিয়মনীতি মেনে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা বিশেষ সুযোগের অবকাশ নেই। শুধুমাত্র মেধার ভিত্তিতেই উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুনঃ  নোয়াপাড়া আল হিকমাহ্ বিদ্যানিকেতনের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন

ফরিদপুর মধুখালী উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন

আপডেটের সময়: ০৫:৪২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর

ফরিদপুরের মধুখালী উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী পদে লিখিত ও মৌখিক পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মধুখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা জানান, তথ্য সংগ্রহকারী পদে মোট ৬৭২ জন প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। তাদের লিখিত ও মৌখিক পরীক্ষা একযোগে নেওয়া হচ্ছে। পরীক্ষায় মেধার ভিত্তিতে ৯০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।
তিনি আরও জানান, এর আগে গত ২৮ জুলাই সুপারভাইজার পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় ৬৪ জন প্রার্থী কাগজপত্র জমা দেন। পরীক্ষার ফলাফলে ৮ জন সুপারভাইজার হিসেবে নির্বাচিত হয়েছেন এবং একজনকে অতিরিক্ত (ওয়েটিং) সুপারভাইজার হিসেবে রাখা হয়েছে।
আজকের পরীক্ষা পরিচালনার জন্য মোট ১১টি বোর্ড গঠন করা হয়েছে। প্রতিটি বোর্ডে তিনজন করে পরীক্ষক দায়িত্ব পালন করছেন। আগামী *৭ আগস্ট* পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
পরীক্ষা চলাকালে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বিভিন্ন পরীক্ষা বোর্ড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, “পরীক্ষা সম্পূর্ণ নিয়মনীতি মেনে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা বিশেষ সুযোগের অবকাশ নেই। শুধুমাত্র মেধার ভিত্তিতেই উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুনঃ  নাগরপুরে চারটি নতুন শিক্ষা ভবনের উদ্বোধন করলেন এমপি রবিউল আউয়াল লাভলু