Dhaka ০৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম সাঘাটায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, ছয় মাসের শিশুকে নিয়ে দিশেহারা পুত্রবধূ বগুড়া শহর বাইপাস করে নতুন রেলপথের উদ্যোগ কেন্দুয়ায় ৫শ টাকা পাওনার বিরোধে একজনকে কুপিয়ে হত্যা! মা-ছেলে আটক পবায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদারগঞ্জে নিজ ঘরে বিষাক্ত সাপের কামড়ে, ছোট্ট শিশুর মৃত্যু ধমকিয়ে-পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: মির্জা ফখরুল নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ বিদ্যুতের দাম বাড়লো ফ্ল্যাটে মায়ের নিঃসঙ্গ মৃত্যু ছেলে সেই যুগ্মসচিবকে প্রত্যাহার

নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা পরিদর্শনে সেনাবাহিনী প্রধান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১৭৪ সময় দেখুন

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠেয় গণভোটকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে কুমিল্লা এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনব্যাপী এই সফরে তিনি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের’ আওতায় দায়িত্ব পালনরত সামরিক সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি কুমিল্লা এরিয়ার বিভিন্ন ইউনিটে সেনাসদস্যদের মোতায়েন ও দায়িত্ব পালনের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
সেনাবাহিনী প্রধান বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে সর্বোচ্চ পেশাদারিত্ব, ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি কর্তব্যরত সৈনিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং যেকোনো পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভায় অংশ নেন। সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, কুমিল্লা ও পার্শ্ববর্তী জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ অসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, ভোটারদের অবাধ চলাচল এবং একটি কার্যকর ও সুসংগত নিরাপত্তা বলয় গঠনে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করা হয়।
পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধানের সঙ্গে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, অ্যাডজুট্যান্ট জেনারেল, ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডারসহ সেনাসদর এবং স্থানীয় এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ​নয়া পল্টনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম

নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা পরিদর্শনে সেনাবাহিনী প্রধান

আপডেটের সময়: ০৮:২৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠেয় গণভোটকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে কুমিল্লা এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনব্যাপী এই সফরে তিনি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের’ আওতায় দায়িত্ব পালনরত সামরিক সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি কুমিল্লা এরিয়ার বিভিন্ন ইউনিটে সেনাসদস্যদের মোতায়েন ও দায়িত্ব পালনের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
সেনাবাহিনী প্রধান বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে সর্বোচ্চ পেশাদারিত্ব, ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি কর্তব্যরত সৈনিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং যেকোনো পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভায় অংশ নেন। সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, কুমিল্লা ও পার্শ্ববর্তী জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ অসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, ভোটারদের অবাধ চলাচল এবং একটি কার্যকর ও সুসংগত নিরাপত্তা বলয় গঠনে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করা হয়।
পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধানের সঙ্গে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, অ্যাডজুট্যান্ট জেনারেল, ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডারসহ সেনাসদর এবং স্থানীয় এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ঈদ-পরবর্তী সময়েও পর্যটকদের পদচারণায় মুখর বান্দরবান