Dhaka ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজনৈতিক মামলায় শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক মণ্ডল গ্রেপ্তার মাদক, কিশোর গ্যাং ও সাইবার অপরাধ রোধে নীলফামারীতে র‍্যাব-১৩-এর সচেতনতামূলক সভা কাউনিয়ায় দুর্যোগ প্রস্তুতি জোরদারে ইউডিএমসি সভা নাগেশ্বরীতে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, জব্দ ইজিবাইক ও মোবাইল ফোন হোসেনপুরে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান ছাত্রদল নেতা ছবুরের দেবিদ্বারে মোবাইল কোর্টের অভিযানে ৮ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা মোংলায় বিশ্ব বাঘ দিবস উদযাপন পত্নীতলায় এমপি আন্না মিনজের সঙ্গে প্রশাসনের মতবিনিময় খালে ছুড়ে ‘গায়েব’ করতে চেয়েছিলেন ইয়াবা, পুলিশের ঝাঁপে ভেস্তে গেল সব পরিকল্পনা

দেবিদ্বারে মোবাইল কোর্টের অভিযানে ৮ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার নিউ মার্কেট এলাকা ও চান্দিনা রোডের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তা অধিকার সুসংহত করার লক্ষ্যে বুধবার (২৯ জুলাই) এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. ফয়সল উদ্দিন। ​অভিযানকালে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করা, খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার অপরাধে ৮ জন ব্যবসায়ীকে সর্বমোট ২৭,০০০ (সাতাশ হাজার) টাকা জরিমানা করা হয়। ​অভিযানের বিবরণ সূত্রে জানা যায়, নিউ মার্কেট এলাকার কাঁচাবাজারে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও সঠিক মূল্য তালিকা না রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় চারজন ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন—কালী প্রশাদ সাহা (৩,০০০ টাকা), মামুন (২,০০০ টাকা), মোঃ ইকবাল হোসেন (২,০০০ টাকা) এবং জালাল (২,০০০ টাকা)। একই ধারায় চান্দিনা রোডের মুরগী ব্যবসায়ী মামুনকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়। ​অন্যদিকে, চান্দিনা রোডে অবস্থিত ‘লাইভ বেকারি’তে প্রস্তুতকৃত খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় বেকারির ম্যানেজার আসাদুজ্জামানকে ৫,০০০ টাকা ও সজিবকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। ​এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার অপরাধে ‘মা বাবার দোয়া হোটেল’-এর মালিক আবুল বাশারকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। ​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন জানান, জনস্বার্থ রক্ষা, খাদ্যের গুণগত মান নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা নিয়মিত অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ফিশারিঘাটে পুলিশের অভিযান, ৩ লাখ টাকা ও ৪০ ইয়াবাসহ নারী আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজনৈতিক মামলায় শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক মণ্ডল গ্রেপ্তার

দেবিদ্বারে মোবাইল কোর্টের অভিযানে ৮ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা

আপডেটের সময়: ০২:৫৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার নিউ মার্কেট এলাকা ও চান্দিনা রোডের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তা অধিকার সুসংহত করার লক্ষ্যে বুধবার (২৯ জুলাই) এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. ফয়সল উদ্দিন। ​অভিযানকালে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করা, খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার অপরাধে ৮ জন ব্যবসায়ীকে সর্বমোট ২৭,০০০ (সাতাশ হাজার) টাকা জরিমানা করা হয়। ​অভিযানের বিবরণ সূত্রে জানা যায়, নিউ মার্কেট এলাকার কাঁচাবাজারে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও সঠিক মূল্য তালিকা না রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় চারজন ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন—কালী প্রশাদ সাহা (৩,০০০ টাকা), মামুন (২,০০০ টাকা), মোঃ ইকবাল হোসেন (২,০০০ টাকা) এবং জালাল (২,০০০ টাকা)। একই ধারায় চান্দিনা রোডের মুরগী ব্যবসায়ী মামুনকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়। ​অন্যদিকে, চান্দিনা রোডে অবস্থিত ‘লাইভ বেকারি’তে প্রস্তুতকৃত খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় বেকারির ম্যানেজার আসাদুজ্জামানকে ৫,০০০ টাকা ও সজিবকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। ​এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার অপরাধে ‘মা বাবার দোয়া হোটেল’-এর মালিক আবুল বাশারকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। ​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন জানান, জনস্বার্থ রক্ষা, খাদ্যের গুণগত মান নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা নিয়মিত অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সংকটে মুমূর্ষু হাসপাতাল পাবনা মানসিক হাসপাতালের