Dhaka ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজনৈতিক মামলায় শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক মণ্ডল গ্রেপ্তার মাদক, কিশোর গ্যাং ও সাইবার অপরাধ রোধে নীলফামারীতে র‍্যাব-১৩-এর সচেতনতামূলক সভা কাউনিয়ায় দুর্যোগ প্রস্তুতি জোরদারে ইউডিএমসি সভা নাগেশ্বরীতে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, জব্দ ইজিবাইক ও মোবাইল ফোন হোসেনপুরে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান ছাত্রদল নেতা ছবুরের দেবিদ্বারে মোবাইল কোর্টের অভিযানে ৮ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা মোংলায় বিশ্ব বাঘ দিবস উদযাপন পত্নীতলায় এমপি আন্না মিনজের সঙ্গে প্রশাসনের মতবিনিময় খালে ছুড়ে ‘গায়েব’ করতে চেয়েছিলেন ইয়াবা, পুলিশের ঝাঁপে ভেস্তে গেল সব পরিকল্পনা

খালে ছুড়ে ‘গায়েব’ করতে চেয়েছিলেন ইয়াবা, পুলিশের ঝাঁপে ভেস্তে গেল সব পরিকল্পনা

মো:রিফাত হোসেন ঘোড়াঘাট প্রতিনিধি: পুলিশের চোখ ফাঁকি দিতে খালের পানিতে ইয়াবা ছুড়ে ফেলেও শেষ রক্ষা হয়নি। প্রমাণ গায়েব করার সেই চেষ্টা মুহূর্তেই ভেস্তে দেন এক পুলিশ কর্মকর্তা। খালে ঝাঁপ দিয়ে উদ্ধার করেন পলিথিনে মোড়ানো ৩৩ পিস ইয়াবা। পরে ঘটনাস্থল থেকেই আটক করা হয় দুই সন্দেহভাজন মাদক কারবারিকে।মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার আগে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার খাঁ-পুকুর ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করে ঘোড়াঘাট থানা পুলিশ। এ সময় ইয়াবার পাশাপাশি জব্দ করা হয় অভিযুক্তদের ব্যবহৃত একটি মোটরসাইকেল।

আরও পড়ুনঃ  নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যেই কামারখালী টোল প্লাজা এলাকা  থেকে শিশুকে উদ্ধার

গ্রেপ্তারকৃতরা হলেন আফান ইসলাম হেলাল (৩৫), পিতা ইসমাইল মিয়া। তার স্থায়ী বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল রায়েন্দা গ্রামে হলেও বর্তমানে তিনি ঘোড়াঘাট উপজেলার দেওগ্রামে বসবাস করেন। অপরজন সালমান শাহ (২৩), পিতা সাইফুল ইসলাম। তার বাড়িও একই উপজেলার দেওগ্রাম গ্রামে।পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্ট তামিলের উদ্দেশ্যে এসআই সাইফুল, এসআই ওয়াজিদসহ একটি পুলিশ দল এলাকায় অভিযান চালাচ্ছিল। খাঁ-পুকুর ব্রিজ এলাকায় দুই মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামিয়ে তল্লাশি শুরু করা হয়। এ সময় নিজেদের কাছে থাকা ইয়াবাগুলো পাশের খালের পানিতে ছুড়ে ফেলেন তারা।বিষয়টি বুঝতে পেরে এসআই ওয়াজিদ কোনো বিলম্ব না করে খালে ঝাঁপ দেন। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে পলিথিনে মোড়ানো ৩৩ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হন। পরে আটক দুই ব্যক্তি উদ্ধার হওয়া ইয়াবা তাদের বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  কাউনিয়া মীরবাগ ডিগ্রী কলেজে অধ্যক্ষ পদে দুই সরকারি দপ্তরের দুই আদেশ :শিক্ষার পরিবেশ হুমকির মুখে

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। বুধবার তাদের দিনাজপুর আদালতে পাঠানো হবে।

আরও পড়ুনঃ  ফরিদপুর মধুখালী উপজেলাতে ১০৩ পিঢ ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজনৈতিক মামলায় শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক মণ্ডল গ্রেপ্তার

খালে ছুড়ে ‘গায়েব’ করতে চেয়েছিলেন ইয়াবা, পুলিশের ঝাঁপে ভেস্তে গেল সব পরিকল্পনা

আপডেটের সময়: ১২:৫৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

মো:রিফাত হোসেন ঘোড়াঘাট প্রতিনিধি: পুলিশের চোখ ফাঁকি দিতে খালের পানিতে ইয়াবা ছুড়ে ফেলেও শেষ রক্ষা হয়নি। প্রমাণ গায়েব করার সেই চেষ্টা মুহূর্তেই ভেস্তে দেন এক পুলিশ কর্মকর্তা। খালে ঝাঁপ দিয়ে উদ্ধার করেন পলিথিনে মোড়ানো ৩৩ পিস ইয়াবা। পরে ঘটনাস্থল থেকেই আটক করা হয় দুই সন্দেহভাজন মাদক কারবারিকে।মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার আগে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার খাঁ-পুকুর ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করে ঘোড়াঘাট থানা পুলিশ। এ সময় ইয়াবার পাশাপাশি জব্দ করা হয় অভিযুক্তদের ব্যবহৃত একটি মোটরসাইকেল।

আরও পড়ুনঃ  ঘুকসির বিলের অপরূপ নীল জলাভূমিতে প্রকৃতির টানে দর্শনার্থীদের ঢল

গ্রেপ্তারকৃতরা হলেন আফান ইসলাম হেলাল (৩৫), পিতা ইসমাইল মিয়া। তার স্থায়ী বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল রায়েন্দা গ্রামে হলেও বর্তমানে তিনি ঘোড়াঘাট উপজেলার দেওগ্রামে বসবাস করেন। অপরজন সালমান শাহ (২৩), পিতা সাইফুল ইসলাম। তার বাড়িও একই উপজেলার দেওগ্রাম গ্রামে।পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্ট তামিলের উদ্দেশ্যে এসআই সাইফুল, এসআই ওয়াজিদসহ একটি পুলিশ দল এলাকায় অভিযান চালাচ্ছিল। খাঁ-পুকুর ব্রিজ এলাকায় দুই মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামিয়ে তল্লাশি শুরু করা হয়। এ সময় নিজেদের কাছে থাকা ইয়াবাগুলো পাশের খালের পানিতে ছুড়ে ফেলেন তারা।বিষয়টি বুঝতে পেরে এসআই ওয়াজিদ কোনো বিলম্ব না করে খালে ঝাঁপ দেন। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে পলিথিনে মোড়ানো ৩৩ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হন। পরে আটক দুই ব্যক্তি উদ্ধার হওয়া ইয়াবা তাদের বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  নাচোলে ফ্যামেলী কার্ড বাস্তবায়নের জন্য ৯৩৭ জনের আবেদন