Dhaka ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রায়পুরে মৎস্যজীবীদের নিয়ে গ্রাম আদালতবিষয়ক সচেতনতামূলক সভা গাইবান্ধায় গিদারী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ৬ প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান ডিসি জাহিদুল লালপুরে অনলাইন প্রতারণা: ৫ মোবাইল ও ২৫ সিমসহ দুই ভাই গ্রেপ্তার নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ​ দীঘিনালায় ধাম্মাচারিয়া বৌদ্ধ বিহারে ২৪তম দানোত্তম কঠিন চীবরদান সমাপ্তি কুমিল্লায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ১ রাষ্ট্রীয় কাঠামো সংস্কার না হলে ক্ষমতায় যিনিই যাবেন হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম রাজশাহীতে হত্যা চেষ্টা ও চাঁদাবাজি মামলার আসামি বেলাল হোসেন গ্রেপ্তার খামার মালিকের খামখেয়ালিপনায় ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

কুমিল্লায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ১

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: ​পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে অভিনব প্রতারণার দায়ে রাসেল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া পরিচয়পত্র ও পোশাকের ছবি দেখিয়ে বিভিন্ন স্থানে নিজেকে প্রভাবশালী কর্মকর্তা হিসেবে জাহির করতেন তিনি। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ​পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর কুমিল্লা নগরীর ব্যস্ততম শাসনগাছা এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিল ট্রাফিক পুলিশ। এ সময় একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে চালক নিজেকে সিআইডি কর্মকর্তা রাসেল হোসেন হিসেবে পরিচয় দেন। তবে মোটরসাইকেলটির বৈধ কাগজপত্র এবং সিআইডি কর্মকর্তা হিসেবে নিজের দাবির পক্ষে তিনি কোনো সন্তোষজনক প্রমাণ দেখাতে ব্যর্থ হন।

আরও পড়ুনঃ  জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি  ‎ ‎

 

পরে ট্রাফিক সার্জেন্ট নিয়মানুযায়ী গাড়িটি জব্দ করে ডাম্পিংয়ে পাঠান। ​ঘটনার পরদিন গত ২৫ অক্টোবর জব্দকৃত মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে ট্রাফিক পুলিশ কার্যালয়ে হাজির হন রাসেল। সেখানে তিনি পুনরায় নিজেকে সিআইডি কর্মকর্তা বলে দাবি করেন। তার আচরণ ও বক্তব্যে সন্দেহ হলে ট্রাফিক পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) অবহিত করে।​ খবর পেয়ে ডিবির একটি বিশেষ দল দ্রুত ট্রাফিক পুলিশ কার্যালয়ে পৌঁছে রাসেলের পরিচয় ও কর্মস্থল যাচাই-বাছাই করে। তদন্তে নিশ্চিত হওয়া যায় যে, রাসেল সিআইডির কোনো কর্মকর্তা নন, বরং একজন প্রতারক। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে সিআইডির লোগোসংবলিত একটি ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) এবং এআই প্রযুক্তির সাহায্যে সিআইডি লেখা পোশাক পরিহিত তার কয়েকটি কৃত্রিম ছবি উদ্ধার করা হয়। ​এ ঘটনায় গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

রায়পুরে মৎস্যজীবীদের নিয়ে গ্রাম আদালতবিষয়ক সচেতনতামূলক সভা

কুমিল্লায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ১

আপডেটের সময়: ০৫:১৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: ​পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে অভিনব প্রতারণার দায়ে রাসেল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া পরিচয়পত্র ও পোশাকের ছবি দেখিয়ে বিভিন্ন স্থানে নিজেকে প্রভাবশালী কর্মকর্তা হিসেবে জাহির করতেন তিনি। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ​পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর কুমিল্লা নগরীর ব্যস্ততম শাসনগাছা এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিল ট্রাফিক পুলিশ। এ সময় একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে চালক নিজেকে সিআইডি কর্মকর্তা রাসেল হোসেন হিসেবে পরিচয় দেন। তবে মোটরসাইকেলটির বৈধ কাগজপত্র এবং সিআইডি কর্মকর্তা হিসেবে নিজের দাবির পক্ষে তিনি কোনো সন্তোষজনক প্রমাণ দেখাতে ব্যর্থ হন।

আরও পড়ুনঃ  জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি  ‎ ‎

 

পরে ট্রাফিক সার্জেন্ট নিয়মানুযায়ী গাড়িটি জব্দ করে ডাম্পিংয়ে পাঠান। ​ঘটনার পরদিন গত ২৫ অক্টোবর জব্দকৃত মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে ট্রাফিক পুলিশ কার্যালয়ে হাজির হন রাসেল। সেখানে তিনি পুনরায় নিজেকে সিআইডি কর্মকর্তা বলে দাবি করেন। তার আচরণ ও বক্তব্যে সন্দেহ হলে ট্রাফিক পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) অবহিত করে।​ খবর পেয়ে ডিবির একটি বিশেষ দল দ্রুত ট্রাফিক পুলিশ কার্যালয়ে পৌঁছে রাসেলের পরিচয় ও কর্মস্থল যাচাই-বাছাই করে। তদন্তে নিশ্চিত হওয়া যায় যে, রাসেল সিআইডির কোনো কর্মকর্তা নন, বরং একজন প্রতারক। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে সিআইডির লোগোসংবলিত একটি ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) এবং এআই প্রযুক্তির সাহায্যে সিআইডি লেখা পোশাক পরিহিত তার কয়েকটি কৃত্রিম ছবি উদ্ধার করা হয়। ​এ ঘটনায় গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

আরও পড়ুনঃ  উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা