Dhaka ১১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী নাটোর বারনই নদীতে আচমকা ভেসে উঠছে বিপুল মাছ: বিষ নাকি গ্যাস ৫ দিন পর খুলছে হিলি স্থলবন্দর দীঘিনালায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপিত

ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে সমর্থন দিয়ে পাকিস্তানের বড় পদক্ষেপ!

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ২৮৫ সময় দেখুন

খেলার ডেক্সঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভারত সফরে অনীহা প্রকাশের জেরে বিশ্ব ক্রিকেটে নতুন মেরুকরণ শুরু হয়েছে। ভারতের নিরাপত্তা শঙ্কা নিয়ে বিসিবির তোলা উদ্বেগকে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই ইস্যুর সমাধান না হওয়া পর্যন্ত নিজেদের বিশ্বকাপ প্রস্তুতিও স্থগিত রাখার ঘোষণা দিয়েছে তারা, যা টুর্নামেন্ট আয়োজনে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও সুপার’-এর তথ্যমতে, বিসিবির সিদ্ধান্তকে যৌক্তিক মনে করছে পাকিস্তান। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ইতিমধ্যে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান দলের সব প্রস্তুতি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আইসিসি যদি বাংলাদেশের উদ্বেগের কোনো সম্মানজনক সমাধান না দেয়, তবে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের চিন্তা করতে পারে। পিসিবি মনে করে, আয়োজক দেশ হওয়ার সুবাদে কোনো দলের ওপর ভেন্যু নিয়ে চাপ প্রয়োগ করা অনুচিত।

আরও পড়ুনঃ  জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার

সংকট কাটাতে বিসিবি তাদের গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল, যাতে তারা ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলতে পারে। তবে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের নির্ধারিত গ্রুপ বা ভেন্যু পরিবর্তন করতে রাজি না হওয়ায় এই প্রস্তাবটি ভেস্তে গেছে। বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশের গ্রুপ ‘সি’-এর ম্যাচগুলো ভারতের কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা। অন্যদিকে আয়ারল্যান্ডের গ্রুপ ‘বি’-এর ম্যাচগুলো শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও তারা তাদের অবস্থান থেকে সরতে নারাজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইসিসি আগামী ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর সময়সীমা বেঁধে দিয়েছে। সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে যে, বর্তমান সূচি বা ভেন্যু পরিবর্তনের আর কোনো সুযোগ নেই। যদি বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে খেলতে না যায়, তবে আইসিসি র‍্যাংকিং অনুযায়ী স্কটল্যান্ডকে বদলি দল হিসেবে অন্তর্ভুক্ত করার প্রাথমিক পরিকল্পনাও করে রেখেছে। এখন ২১ জানুয়ারি আইসিসি কী সিদ্ধান্ত নেয়, তার ওপরই নির্ভর করছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার

ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে সমর্থন দিয়ে পাকিস্তানের বড় পদক্ষেপ!

আপডেটের সময়: ০৭:১৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬