Dhaka ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাক্ষরতার আলোয় বদলে যাক মানুষ, পৃথিবী ও সমৃদ্ধি গ্যাস-বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী বড়াইগ্রামে জুয়েলারি ব্যবসায়ীদের সচেতন করতে পুলিশের স্টিকার ক্যাম্পেইন শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে: শামা ওবায়েদ ঢাকা উত্তর সিটিতে প্রার্থী হচ্ছেন আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভোলা সদর উপজেলায় গুইংগারহাট খাল রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান কাজিপুর পৌরসভা মরা মানুষ বাহির একমাত্র সম্বল বাঁশের সাঁকো বেদে পল্লীর উন্নয়নে খাসজমি, সেলাই মেশিন ও ৫ লাখ টাকা বিতরণ ফরিদপুর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন: শতভাগ সাক্ষর উপজেলা গড়ার প্রত্যয়।

বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

আবদুল আজিজ সায়েম, কোম্পানীগঞ্জ (নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১৮ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৪৫০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (১ জুলাই) বিকেল ৪টায় বসুরহাট পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক মো. মাসুদুর রহমান আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে উন্নত অবকাঠামো নির্মাণ, নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ সুপেয় পানি সরবরাহ এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম এবং কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই সেলিম, বসুরহাট পৌর জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন, চাপ্রাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাসার, বসুরহাট পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন ছগীর, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কাওসার, বসুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর তৌহিদ, পৌর জামায়াতের সেক্রেটারি হেলাল উদ্দিন এবং কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম মান্নান মুন্না। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণা শেষে পৌর প্রশাসক মো. মাসুদুর রহমান বলেন, এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে বসুরহাট পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তরের কার্যক্রম আরও গতিশীল হবে।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন

নাগরিকদের মৌলিক সেবার মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করবে। তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেট বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্য অর্জনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ এবং সর্বস্তরের নাগরিকের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বসুরহাট পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত নগরে পরিণত করা সম্ভব হবে। ঘোষিত বাজেটে পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার সম্প্রসারণ, নিরাপদ সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং বিভিন্ন জনকল্যাণমূলক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা ঘোষিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন এবং বসুরহাট পৌরসভার সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় KICHIP প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটরদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

সাক্ষরতার আলোয় বদলে যাক মানুষ, পৃথিবী ও সমৃদ্ধি

বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

আপডেটের সময়: ০৬:৫২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

আবদুল আজিজ সায়েম, কোম্পানীগঞ্জ (নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১৮ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৪৫০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (১ জুলাই) বিকেল ৪টায় বসুরহাট পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক মো. মাসুদুর রহমান আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে উন্নত অবকাঠামো নির্মাণ, নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ সুপেয় পানি সরবরাহ এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম এবং কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই সেলিম, বসুরহাট পৌর জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন, চাপ্রাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাসার, বসুরহাট পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন ছগীর, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কাওসার, বসুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর তৌহিদ, পৌর জামায়াতের সেক্রেটারি হেলাল উদ্দিন এবং কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম মান্নান মুন্না। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণা শেষে পৌর প্রশাসক মো. মাসুদুর রহমান বলেন, এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে বসুরহাট পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তরের কার্যক্রম আরও গতিশীল হবে।

আরও পড়ুনঃ  পবায় সড়কের বেহাল দশা: বায়া-হিমালয় কোল্ড স্টোরেজ রাস্তা এখন এক ‘মরণফাঁদ’