
আব্দুর রাজ্জাক সরকারের, স্টাফ রিপোর্টার
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলের সার্বিক উন্নয়ন, বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রোববার (২৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের অডিটোরিয়ামে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, উপপরিচালক (স্থানীয় সরকার) মো. মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান, গাইবান্ধা সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক এবং সুন্দরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।
সভায় চরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, স্যানিটেশন, জীবিকায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বক্তারা চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
মুসলিম এইডের অর্থায়নে এবং এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে পরিচালিত প্রকল্পের অর্জন ও ভবিষ্যৎ করণীয়ও সভায় উপস্থাপন করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 


















