Dhaka ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তাহিরপুর নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক মোংলায় আন্তর্জাতিক ম্যানগ্রোভ প্রতিবেশ সংরক্ষণ দিবস উপলক্ষে ম্যানগ্রোভ চারা রোপণ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদত্যাগী রাষ্ট্রপতির অতীত কর্মকাণ্ড যাচাই-বাছাই করা হচ্ছে: আইনমন্ত্রী চট্টগ্রামে সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী নিহত দক্ষতা-সততার ভিত্তিতে সেনাবাহিনীতে পদোন্নতির নির্দেশনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সুন্দরগঞ্জের চরাঞ্চলের উন্নয়ন নিয়ে অ্যাডভোকেসি সভা ঈশ্বরদীতে সিএনজিতে অভিযান: ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরে রিকশার গ্যারেজে ভয়াবহ আগুন, পুড়ে ছাই অনেকগুলো অটো রিকশা ও টিনশেড ঘর ফরিদপুরে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোংলায় আন্তর্জাতিক ম্যানগ্রোভ প্রতিবেশ সংরক্ষণ দিবস উপলক্ষে ম্যানগ্রোভ চারা রোপণ

শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ

“ম্যানগ্রোভ সংরক্ষণ, টেকসই ভবিষ্যতের অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক ম্যানগ্রোভ প্রতিবেশ সংরক্ষণ দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) সুন্দরবন উপকূলীয় অঞ্চলে সমন্বিত ম্যানগ্রোভভিত্তিক মৎস্য চাষ কার্যক্রমের আওতায় এক আলোচনা সভা ও ম্যানগ্রোভ চারা রোপণ কর্মসূচির আয়োজন করে।

উল্লেখ্য, ইউনেস্কোর ২০১৫ সালের সাধারণ সম্মেলনে প্রতি বছর ২৬ জুলাই আন্তর্জাতিক ম্যানগ্রোভ প্রতিবেশ সংরক্ষণ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। দিবসটির মূল লক্ষ্য হলো ম্যানগ্রোভ বন সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং এর টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা।

আরও পড়ুনঃ  ফরিদপুরে দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত

বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন এবং মানবসৃষ্ট কর্মকাণ্ডের কারণে গত ৪০ বছরে বিশ্বজুড়ে ম্যানগ্রোভ বন প্রায় অর্ধেকে নেমে এসেছে। এ সংকট মোকাবেলায় বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) সুন্দরবন উপকূলীয় অঞ্চলে পরিবেশবান্ধব ও টেকসই মৎস্য চাষের পাশাপাশি ম্যানগ্রোভ সংরক্ষণে সমন্বিত কার্যক্রম বাস্তবায়ন করছে। এ প্রকল্পের মাধ্যমে ৭৫ হেক্টরেরও বেশি মৎস্য ঘেরে ম্যানগ্রোভভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি

অনুষ্ঠানে বাগেরহাট জেলার রামপাল ও মোংলা উপজেলার প্রায় শতাধিক মৎস্যচাষী অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা ম্যানগ্রোভ বন উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই জীবিকা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন। তারা সকলকে নিজ নিজ মৎস্য ঘেরে ম্যানগ্রোভ গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

অনুষ্ঠানের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে ২০টি মৎস্য ঘেরে প্রায় ৫০০টি ম্যানগ্রোভের চারা রোপণ করেন। এ উদ্যোগ সরকারের চলমান বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও শক্তিশালী করবে এবং উপকূলীয় পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মৎস্যচাষী ও স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বেডসের কর্মকর্তাগন।

Tag :
জনপ্রিয় পোস্ট

তাহিরপুর নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক

মোংলায় আন্তর্জাতিক ম্যানগ্রোভ প্রতিবেশ সংরক্ষণ দিবস উপলক্ষে ম্যানগ্রোভ চারা রোপণ

আপডেটের সময়: ০৪:৩৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ

“ম্যানগ্রোভ সংরক্ষণ, টেকসই ভবিষ্যতের অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক ম্যানগ্রোভ প্রতিবেশ সংরক্ষণ দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) সুন্দরবন উপকূলীয় অঞ্চলে সমন্বিত ম্যানগ্রোভভিত্তিক মৎস্য চাষ কার্যক্রমের আওতায় এক আলোচনা সভা ও ম্যানগ্রোভ চারা রোপণ কর্মসূচির আয়োজন করে।

উল্লেখ্য, ইউনেস্কোর ২০১৫ সালের সাধারণ সম্মেলনে প্রতি বছর ২৬ জুলাই আন্তর্জাতিক ম্যানগ্রোভ প্রতিবেশ সংরক্ষণ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। দিবসটির মূল লক্ষ্য হলো ম্যানগ্রোভ বন সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং এর টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা।

আরও পড়ুনঃ  দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি

বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন এবং মানবসৃষ্ট কর্মকাণ্ডের কারণে গত ৪০ বছরে বিশ্বজুড়ে ম্যানগ্রোভ বন প্রায় অর্ধেকে নেমে এসেছে। এ সংকট মোকাবেলায় বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) সুন্দরবন উপকূলীয় অঞ্চলে পরিবেশবান্ধব ও টেকসই মৎস্য চাষের পাশাপাশি ম্যানগ্রোভ সংরক্ষণে সমন্বিত কার্যক্রম বাস্তবায়ন করছে। এ প্রকল্পের মাধ্যমে ৭৫ হেক্টরেরও বেশি মৎস্য ঘেরে ম্যানগ্রোভভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  মান্দায় সামাজিক বনায়নের গাছ উন্মুক্ত নিলামে বিক্রি, অর্ধশতাধিক সুফলভোগীদের মাঝে অর্থ বিতরণ

অনুষ্ঠানে বাগেরহাট জেলার রামপাল ও মোংলা উপজেলার প্রায় শতাধিক মৎস্যচাষী অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা ম্যানগ্রোভ বন উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই জীবিকা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন। তারা সকলকে নিজ নিজ মৎস্য ঘেরে ম্যানগ্রোভ গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড পেতে পত্নীতলায় আবেদনকারীর ঢল, মৌখিক পরীক্ষায় উপচে পড়া ভিড়