Dhaka ০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শাজাহানপুরে ১৩.৫ কেজি গাঁজাসহ নারী পুরুষ মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ করেছে জেলা ছাত্রদল দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন জিয়া মঞ্চের এক, দুই, তিন ইউনিট কার্যালয়ের শুভ উদ্বোধন বগুড়ায় উত্তরের পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে ইতিহাস চর্চা ও গবেষণা সংস্থার দিনব্যাপী ওয়ার্কশপ নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু বন্যায় চট্টগ্রাম অঞ্চলের ২৪১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত, মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, উপস্থিত এমপি লাভলু

নাগরপুরে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৫১ সময় দেখুন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জামিলুর রহমান জামিলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সলিমাবাদ ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে বের হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তেবাড়িয়া বাজারে গিয়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে শেষ হয়।

আরও পড়ুনঃ  উন্নয়ন হবে মানুষের স্বার্থে এম,পি সৈয়দ মোঃ ফয়সল

সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য মো. নজরুল ইসলাম বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক শফিদুল ইসলাম মনি, সদস্য ফনির হোসেন ভূঁইয়া এবং সদস্য মো. সুমন সিকদার।

বক্তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের অভিযোগ, হামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত।

আরও পড়ুনঃ  বগুড়ায় উত্তরের পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে ইতিহাস চর্চা ও গবেষণা সংস্থার দিনব্যাপী ওয়ার্কশপ

এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি সালেহ আহমেদ, কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. জিয়াউল হক জিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুপন খান, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাদল শেখসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই রাত প্রায় ১১টার দিকে সলিমাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জামিলুর রহমান জামিলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরিবারের দাবি, হামলার পর তার অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  ইলিশা-দক্ষিণ আইচা রুটে নিরাপদ সড়কের দাবিতে ভোলায় বাস মালিকদের সংবাদ সম্মেলন

এ ঘটনায় নাগরপুর থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব

নাগরপুরে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আপডেটের সময়: ০৫:৩৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জামিলুর রহমান জামিলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সলিমাবাদ ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে বের হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তেবাড়িয়া বাজারে গিয়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে শেষ হয়।

আরও পড়ুনঃ  স্বচ্ছ পদায়নে নতুন দৃষ্টান্ত ঢাকার জেলা প্রশাসনের

সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য মো. নজরুল ইসলাম বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক শফিদুল ইসলাম মনি, সদস্য ফনির হোসেন ভূঁইয়া এবং সদস্য মো. সুমন সিকদার।

বক্তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের অভিযোগ, হামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত।

আরও পড়ুনঃ  চাল না পেয়ে হতাশ পূর্ব সুন্দরবনের জেলেরা

এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি সালেহ আহমেদ, কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. জিয়াউল হক জিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুপন খান, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাদল শেখসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই রাত প্রায় ১১টার দিকে সলিমাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জামিলুর রহমান জামিলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরিবারের দাবি, হামলার পর তার অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  থানারহাট–বাংলাবাজার সড়ক যেন মৃত্যুফাঁদ