Dhaka ০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ গোপালগঞ্জের ঘটনার দ্রুত বিচার দাবিতে লামায় বিএনপির বিক্ষোভ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৫০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৪৭ সময় দেখুন

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি: সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং গোপালগঞ্জের ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বান্দরবানের লামায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে লামা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি লামা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন লামা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও বান্দরবান জেলা বিএনপির সদস্য সাইফুউদ্দিন। বক্তব্যে তিনি সারা দেশে চলমান নৈরাজ্য ও গোপালগঞ্জের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এ সময় এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নৈরাজ্য প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান এই বিএনপি নেতা।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বান্দরবান জেলা বিএনপির সদস্য আব্দুর রব, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ইউসুফ আলী, সাবেক পৌর বিএনপি নেতা মোঃ বশির উদ্দিন, পৌর বিএনপির সদস্য মোঃ নাজিম উদ্দিন এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাফায়েত হোসেন রাসেল। বিক্ষোভ মিছিল ও সমাবেশে লামা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ গোপালগঞ্জের ঘটনার দ্রুত বিচার দাবিতে লামায় বিএনপির বিক্ষোভ

আপডেটের সময়: ০৫:৫০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি: সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং গোপালগঞ্জের ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বান্দরবানের লামায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে লামা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি লামা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন লামা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও বান্দরবান জেলা বিএনপির সদস্য সাইফুউদ্দিন। বক্তব্যে তিনি সারা দেশে চলমান নৈরাজ্য ও গোপালগঞ্জের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এ সময় এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নৈরাজ্য প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান এই বিএনপি নেতা।

আরও পড়ুনঃ  নওগাঁয় পুলিশের চেকপোস্টে দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বান্দরবান জেলা বিএনপির সদস্য আব্দুর রব, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ইউসুফ আলী, সাবেক পৌর বিএনপি নেতা মোঃ বশির উদ্দিন, পৌর বিএনপির সদস্য মোঃ নাজিম উদ্দিন এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাফায়েত হোসেন রাসেল। বিক্ষোভ মিছিল ও সমাবেশে লামা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আরও পড়ুনঃ  পত্নীতলায় টানা বর্ষণে আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা