Dhaka ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে গুম তদন্তের পূর্ণ ক্ষমতা দেওয়ার অধিকার লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধ আদালতে পাল্টাপাল্টি মামলা মনপুরায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার, পাঠানো হলো শিশু আদালতে বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌরসভার কর্মকর্তা ও আ.লীগ নেতা কালু গ্রেপ্তার নন্দীগ্রামে পানিতে ভেসে উঠল শিশুর নিথর দেহ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে তাজকিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার মিষ্টান্ন বিতরণ লালপুরে পৃথক অভিযানে ১০টি স্মার্ট ফোন ও ৪০ হাজার টাকাসহ ৫ হ্যাকার আটক বগুড়ায় ড্রেন নির্মাণকাজের সময় মাটির নিচে মিলল এসএমজির ৩৩৪ রাউন্ড গুলি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধামরাই খাদ্য গোডাউন পরিদর্শনে খাদ্যমন্ত্রী গুমের পুনরাবৃত্তি চিরতরে বন্ধ করাই আমাদের দায়িত্ব: ইশরাক

সাইদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ অনুষ্ঠিত

গফরগাঁও উপজেলা প্রতিনিধি:
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের ঐতিহ্যবাহী সাইদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৩০ আগস্ট, ২০২৬ইং) গফরগাঁও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পরিচালিত হয়।
‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অভিযানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং সাধারণ শিক্ষার্থীরা দলবদ্ধভাবে অংশগ্রহণ করেন। কোনো রাজনৈতিক নেতা বা বহিরাগত অতিথির উপস্থিতি ছাড়াই সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে ও সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠ, আঙিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।
পরিচ্ছন্নতা অভিযান শেষে শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন। তারা বলেন, পরিচ্ছন্নতা কেবল একটি সাময়িক কাজ নয়, এটি দৈনন্দিন জীবনের অংশ। পরিবেশ সুন্দর ও রোগমুক্ত রাখতে নিজ নিজ আঙ্গিনা পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরেন শিক্ষকরা।
শিক্ষার্থীদের এই সচেতনতামূলক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তারা জানান, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতেও এ ধরনের মহতী ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ভোলায় ১৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে গুম তদন্তের পূর্ণ ক্ষমতা দেওয়ার অধিকার

সাইদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৪:৩৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

গফরগাঁও উপজেলা প্রতিনিধি:
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের ঐতিহ্যবাহী সাইদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৩০ আগস্ট, ২০২৬ইং) গফরগাঁও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পরিচালিত হয়।
‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অভিযানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং সাধারণ শিক্ষার্থীরা দলবদ্ধভাবে অংশগ্রহণ করেন। কোনো রাজনৈতিক নেতা বা বহিরাগত অতিথির উপস্থিতি ছাড়াই সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে ও সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠ, আঙিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।
পরিচ্ছন্নতা অভিযান শেষে শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন। তারা বলেন, পরিচ্ছন্নতা কেবল একটি সাময়িক কাজ নয়, এটি দৈনন্দিন জীবনের অংশ। পরিবেশ সুন্দর ও রোগমুক্ত রাখতে নিজ নিজ আঙ্গিনা পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরেন শিক্ষকরা।
শিক্ষার্থীদের এই সচেতনতামূলক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তারা জানান, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতেও এ ধরনের মহতী ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণপাড়ায় দুই দশক ধরে শিকলে বন্দি মুক্তিযোদ্ধা-পুত্র আজাদ, চিকিৎসাবঞ্চনা নাকি মানসিক অসুস্থতা?