Dhaka ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

শৃঙ্খলা, দেশপ্রেম ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত সশস্ত্র বাহিনী: আলীমুদ্দিন হারুন মন্ডল

মোঃ মামুনুর রশিদ ধুনট,(বগুড়া)প্রতিনিধিঃ ​বগুড়ার ধুনটে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালন করেছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর অধিকার পরিষদের ধুনট উপজেলা শাখা। সশস্ত্র বাহিনীর ঐক্য, শান্তি ও উন্নয়নের অঙ্গীকার সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।
​আজ শনিবার (২১ নভেম্বর) সকালে ধুনট হাসপাতাল মোড় এলাকায় সংগঠনের উদ্যোগে কর্মসূচি শুরু হয়। এ সময় সংগঠনের নেতাকর্মী ও অবসরপ্রাপ্ত সদস্যরা ব্যানার হাতে র‍্যালি করেন। ​র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের ধুনট উপজেলা শাখার সভাপতি আলী আজগর মান্নানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মো. আলীমুদ্দিন হারুন মন্ডল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ সবদের আলী, সহসভাপতি তাজুল ইসলাম, উপদেষ্টা মো. খাঃ মান্নান ও মোশাররফ হোসেন, সদস্য জহুরুল ইসলাম, নুরুল ইসলাম, শাহজাহান আলী, শাফিফুল ইসলাম, রনির হোসেন, খোকার হোসেন, শহিদুল ইসলাম, মোশাররফ হোসেন, দেলোয়ার হোসেন, রাসেল মাহমুদ কমল, নূরে আলম পিন্টু, মো. রাকিব, বাদশা মিয়া, মো. রুহুল ইসলাম, ওসমান গনি, সোবহান ও কামাল পাশাসহ আরও অনেকে।

​সভাপতির বক্তব্যে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলী আজগর মান্নান মহান সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরার পাশাপাশি দেশের স্বাধীনতা, সার্বৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদ ও বীর সেনা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম; অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমাদের ঐক্য ধরে রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে আলীমুদ্দিন হারুন মন্ডল বলেন, “শৃঙ্খলা, দেশপ্রেম ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত সশস্ত্র বাহিনী। অবসরপ্রাপ্ত সদস্যদের ন্যায্য দাবি ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার মূল সুর আমাদের সবার বক্তব্যেই প্রতিফলিত হওয়া উচিত। বক্তারা জানান, অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণ ও অধিকারসংক্রান্ত বিষয়গুলো একই সূত্রে গাঁথা থাকায় সবার বক্তব্যের মূল ভাব অভিন্ন হয়ে ওঠে। দিবসটি ঘিরে অনুষ্ঠানে শ্রদ্ধা, সৌহার্দ্য ও উদ্দীপনা দেখা যায়।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

শৃঙ্খলা, দেশপ্রেম ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত সশস্ত্র বাহিনী: আলীমুদ্দিন হারুন মন্ডল

আপডেটের সময়: ০৫:১৪:০১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মোঃ মামুনুর রশিদ ধুনট,(বগুড়া)প্রতিনিধিঃ ​বগুড়ার ধুনটে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালন করেছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর অধিকার পরিষদের ধুনট উপজেলা শাখা। সশস্ত্র বাহিনীর ঐক্য, শান্তি ও উন্নয়নের অঙ্গীকার সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।
​আজ শনিবার (২১ নভেম্বর) সকালে ধুনট হাসপাতাল মোড় এলাকায় সংগঠনের উদ্যোগে কর্মসূচি শুরু হয়। এ সময় সংগঠনের নেতাকর্মী ও অবসরপ্রাপ্ত সদস্যরা ব্যানার হাতে র‍্যালি করেন। ​র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের ধুনট উপজেলা শাখার সভাপতি আলী আজগর মান্নানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মো. আলীমুদ্দিন হারুন মন্ডল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ সবদের আলী, সহসভাপতি তাজুল ইসলাম, উপদেষ্টা মো. খাঃ মান্নান ও মোশাররফ হোসেন, সদস্য জহুরুল ইসলাম, নুরুল ইসলাম, শাহজাহান আলী, শাফিফুল ইসলাম, রনির হোসেন, খোকার হোসেন, শহিদুল ইসলাম, মোশাররফ হোসেন, দেলোয়ার হোসেন, রাসেল মাহমুদ কমল, নূরে আলম পিন্টু, মো. রাকিব, বাদশা মিয়া, মো. রুহুল ইসলাম, ওসমান গনি, সোবহান ও কামাল পাশাসহ আরও অনেকে।

আরও পড়ুনঃ  মাগুরায় টিআরসি নিয়োগ উপলক্ষে জেলা পুলিশের ব্রিফিং সভা

​সভাপতির বক্তব্যে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলী আজগর মান্নান মহান সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরার পাশাপাশি দেশের স্বাধীনতা, সার্বৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদ ও বীর সেনা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম; অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমাদের ঐক্য ধরে রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে আলীমুদ্দিন হারুন মন্ডল বলেন, “শৃঙ্খলা, দেশপ্রেম ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত সশস্ত্র বাহিনী। অবসরপ্রাপ্ত সদস্যদের ন্যায্য দাবি ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার মূল সুর আমাদের সবার বক্তব্যেই প্রতিফলিত হওয়া উচিত। বক্তারা জানান, অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণ ও অধিকারসংক্রান্ত বিষয়গুলো একই সূত্রে গাঁথা থাকায় সবার বক্তব্যের মূল ভাব অভিন্ন হয়ে ওঠে। দিবসটি ঘিরে অনুষ্ঠানে শ্রদ্ধা, সৌহার্দ্য ও উদ্দীপনা দেখা যায়।

আরও পড়ুনঃ  পত্নীতলায় টানা বর্ষণে আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা