Dhaka ০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রবীণ সাংবাদিক মাওলানা মোজাহেরুল কাদের ফারুকীর মমতাময়ী “মা” মোহছেনা খাতুন’র ইন্তেকাল পলাশবাড়ীতে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন, লক্ষ্য পুষ্টি নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি অবর্ণনীয় দুর্ভোগে চন্দ্রগঞ্জের বসুদুহিতা গ্রাম: ভাঙ্গা ব্রিজ আর কর্দমাক্ত রাস্তায় থমকেছে জীবনযাত্রা লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক চকরিয়ার বরইতলীর কৃতি সন্তান সাইফুল্লাহ আবির সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ শাহ্ মীর মুনিরীয়া দরবার শরীফে হিজরী নববর্ষ বরণ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউনিয়া ‘স্বপ্নসারথি’ কিশোরীদের ১ম পর্বের সমাপনী ও সনদ বিতরণ তারাগঞ্জে আগুনে পুড়ল ৭ বসতঘর, লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি কাউনিয়ায় নারী ও কন্যা শিশুর সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা বদলগাছীতে সহকারী কমিশনার (ভূমি) মোঃ পলাশ উদ্দিনের হাতে “আজকের জনবাণী” পত্রিকার সৌজন্য কপি হস্তান্তর

লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ২২ সময় দেখুন

মোঃ সৈয়দ মিয়া ( ব্যুরো প্রধান চট্টগ্রাম )
চট্টগ্রামের লোহাগাড়ায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ আলমগীর (২৮) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আলমগীর পুটিবিলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গৌড়স্থান বাজাইয়া ভিটা এলাকার বাসিন্দা এবং মোঃ সোনা মিয়ার ছেলে।

আরও পড়ুনঃ  অসুস্থ হয়ে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হলো মাগুরার জেলা প্রশাসককে

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুমন মিয়া।

থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ জুন বিকেল আনুমানিক ৫টার দিকে পুটিবিলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গৌড়স্থান বাজাইয়া ভিটা এলাকায় স্থানীয় বাসিন্দা মোঃ রিফাতের পৈতৃক জমির চলাচলের পথ বন্ধ করে দেয়াল নির্মাণের চেষ্টা করেন আলমগীর। এ সময় তার সঙ্গে ১০ থেকে ১৫ জন ভাড়াটিয়া লোকজন উপস্থিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  কাউনিয়া ‘স্বপ্নসারথি’ কিশোরীদের ১ম পর্বের সমাপনী ও সনদ বিতরণ

মামলার বিবরণে আরও বলা হয়, এ কাজে বাধা দিতে গেলে আলমগীর ও তার সহযোগীরা লাঠিসোটা, রড এবং দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ভূমির মালিকপক্ষকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং মারধরের চেষ্টা চালান।

ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী মোঃ রিফাত গত ৯ জুন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রামে আলমগীরসহ মোট ছয়জনকে আসামি করে একটি সি/আর মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারির পর থেকেই আলমগীর পলাতক ছিলেন।

আরও পড়ুনঃ  আগামীকাল আয়ত হত্যা মামলার রায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ বলেন, “গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আলমগীরকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

প্রবীণ সাংবাদিক মাওলানা মোজাহেরুল কাদের ফারুকীর মমতাময়ী “মা” মোহছেনা খাতুন’র ইন্তেকাল

লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক

আপডেটের সময়: ১০:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

মোঃ সৈয়দ মিয়া ( ব্যুরো প্রধান চট্টগ্রাম )
চট্টগ্রামের লোহাগাড়ায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ আলমগীর (২৮) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আলমগীর পুটিবিলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গৌড়স্থান বাজাইয়া ভিটা এলাকার বাসিন্দা এবং মোঃ সোনা মিয়ার ছেলে।

আরও পড়ুনঃ  কাউনিয়া ‘স্বপ্নসারথি’ কিশোরীদের ১ম পর্বের সমাপনী ও সনদ বিতরণ

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুমন মিয়া।

থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ জুন বিকেল আনুমানিক ৫টার দিকে পুটিবিলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গৌড়স্থান বাজাইয়া ভিটা এলাকায় স্থানীয় বাসিন্দা মোঃ রিফাতের পৈতৃক জমির চলাচলের পথ বন্ধ করে দেয়াল নির্মাণের চেষ্টা করেন আলমগীর। এ সময় তার সঙ্গে ১০ থেকে ১৫ জন ভাড়াটিয়া লোকজন উপস্থিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  মাগুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ্যাডকিউর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে ছাগল বিতরণ

মামলার বিবরণে আরও বলা হয়, এ কাজে বাধা দিতে গেলে আলমগীর ও তার সহযোগীরা লাঠিসোটা, রড এবং দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ভূমির মালিকপক্ষকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং মারধরের চেষ্টা চালান।

ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী মোঃ রিফাত গত ৯ জুন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রামে আলমগীরসহ মোট ছয়জনকে আসামি করে একটি সি/আর মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারির পর থেকেই আলমগীর পলাতক ছিলেন।

আরও পড়ুনঃ  চকরিয়ার বরইতলীর কৃতি সন্তান সাইফুল্লাহ আবির সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ