Dhaka ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লালপুরের সালামপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: গুদামসহ ৪ দোকান ভস্মীভূত তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান: গ্রেপ্তার ২ আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশ, গৌরবের স্বাক্ষর রাখলেন ডা. মোঃ আব্দুল গফুর দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে বিএনপির সমাবেশ বগুড়ায় বিপদ বাড়াচ্ছে পুরোনো ব্যাটারি বাজার পূর্ব সুন্দরবনে মজনু বাহিনীর তাণ্ডব: পৃথক ঘটনায় ৪ জেলে অপহরণ সিংড়ায় দলীয় শৃঙ্খলা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিএনপির কর্মীসভা মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবী গ্রেপ্তার,বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পরিকল্পিত সন্ত্রাস দেশকে অস্থিরতার অভিযোগে সালনায় যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা

লালপুরে উপজেলা ভূমি অফিসে চুরি কম্পিউটারের হার্ডডিস্ক ও সিসিটিভির ডিভিআর গায়েব

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৬০ সময় দেখুন

শাকিব আহম্মেদ, লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলা ভূমি অফিসে মাত্র নয় মাসের ব্যবধানে ঠিক একই কায়দায় আবারও চুরির ঘটনা ঘটেছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১১টার মধ্যে দুষ্কৃতকারীরা ভবনের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে কম্পিউটারের হার্ডডিস্কসহ মূল্যবান যন্ত্রাংশ এবং সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনের অংশ বিশেষ চুরি করে নিয়ে যায়। চুরির সময় অফিসের একটি লকারের তালা ভেঙে নানাবিধ কাগজপত্র তছনছ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আবীর হোসেন জানান, সকাল ৯টার দিকে নৈশপ্রহরী দায়িত্ব শেষ করে চলে যাওয়ার পর এবং সকাল ১১টা বাজার আগেই এই চুরির ঘটনা ঘটে। চোরেরা জানালা ভেঙে প্রবেশ করে তাঁর কক্ষের অল-ইন-ওয়ান পিসির হার্ডডিস্ক ও প্রয়োজনীয় অংশ এবং নাজির-কাম-হিসাবরক্ষকের কক্ষের কম্পিউটারের হার্ডডিস্কসহ অন্যান্য যন্ত্রাংশ খুলে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে বাপুসের ত্রি-বার্ষিক সম্মেলন

তিনি আরও জানান, চোরচক্রের সদস্যরা অফিসের একটি লকারের তালা ভেঙে নথিপত্র তছনছ করে এবং চুরির প্রমান আড়াল করতে সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনের বিভিন্ন অংশ খুলে নিয়ে চম্পট দেয়। উল্লেখ্য, এর আগে গত বছরের ৫ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকেও ঠিক একইভাবে শুক্রবারের দিনে জানালা ভেঙে একই কক্ষ থেকে দুটি কম্পিউটারের হার্ডডিস্কসহ মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়েছিল। পূর্বের সেই চুরির ঘটনার কিছু সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে পুলিশের নিকট সংরক্ষিত রয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগের চুরির ফুটেজ পর্যালোচনা করার পাশাপাশি নতুন এই ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  লালপুরে ১০৬ পিস ইয়াবা, মোটরসাইকেল ও নগদ টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরের সালামপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: গুদামসহ ৪ দোকান ভস্মীভূত

লালপুরে উপজেলা ভূমি অফিসে চুরি কম্পিউটারের হার্ডডিস্ক ও সিসিটিভির ডিভিআর গায়েব

আপডেটের সময়: ০৮:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শাকিব আহম্মেদ, লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলা ভূমি অফিসে মাত্র নয় মাসের ব্যবধানে ঠিক একই কায়দায় আবারও চুরির ঘটনা ঘটেছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১১টার মধ্যে দুষ্কৃতকারীরা ভবনের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে কম্পিউটারের হার্ডডিস্কসহ মূল্যবান যন্ত্রাংশ এবং সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনের অংশ বিশেষ চুরি করে নিয়ে যায়। চুরির সময় অফিসের একটি লকারের তালা ভেঙে নানাবিধ কাগজপত্র তছনছ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আবীর হোসেন জানান, সকাল ৯টার দিকে নৈশপ্রহরী দায়িত্ব শেষ করে চলে যাওয়ার পর এবং সকাল ১১টা বাজার আগেই এই চুরির ঘটনা ঘটে। চোরেরা জানালা ভেঙে প্রবেশ করে তাঁর কক্ষের অল-ইন-ওয়ান পিসির হার্ডডিস্ক ও প্রয়োজনীয় অংশ এবং নাজির-কাম-হিসাবরক্ষকের কক্ষের কম্পিউটারের হার্ডডিস্কসহ অন্যান্য যন্ত্রাংশ খুলে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  অপরাধীর কোন  রাজনৈতিক পরিচয় নেই: সোহেল মনজুর এমপি 

তিনি আরও জানান, চোরচক্রের সদস্যরা অফিসের একটি লকারের তালা ভেঙে নথিপত্র তছনছ করে এবং চুরির প্রমান আড়াল করতে সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনের বিভিন্ন অংশ খুলে নিয়ে চম্পট দেয়। উল্লেখ্য, এর আগে গত বছরের ৫ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকেও ঠিক একইভাবে শুক্রবারের দিনে জানালা ভেঙে একই কক্ষ থেকে দুটি কম্পিউটারের হার্ডডিস্কসহ মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়েছিল। পূর্বের সেই চুরির ঘটনার কিছু সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে পুলিশের নিকট সংরক্ষিত রয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগের চুরির ফুটেজ পর্যালোচনা করার পাশাপাশি নতুন এই ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  ধুনট উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত