Dhaka ০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল কাজীর দেউড়ির ১৫৫ কেজি ওজনের কোরাল মাছ যেভাবে বিক্রি মাদক ছেড়ে তরুণদের খেলার মাঠে আসার আহ্বান জানালেন মো: পিন্টু রহমান যাদুকাটা নদীতে খেয়া পারাপার বন্ধ ইজারাদারদের দ্বন্দ্বে চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটক চবি জামাল নজরুল গবেষণা কেন্দ্রের এনেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন গাবতলীতে তকির বকুল তলা সামাজিক সংগঠনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মোকামতলায় চুরির প্রস্তুতিকালে চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার পবায় দ্বীনি শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত ‘মথুরা মারকাযুল হুদা মাদ্রাসা ইলিশা-দক্ষিণ আইচা রুটে নিরাপদ সড়কের দাবিতে ভোলায় বাস মালিকদের সংবাদ সম্মেলন

মোকামতলায় চুরির প্রস্তুতিকালে চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১১ সময় দেখুন

এম. আজাদ খাঁন,স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়ার মোকামতলা উপজেলায় চুরির প্রস্তুতিকালে আন্তঃউপজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৩টার দিকে উপজেলার দেউলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন শিবগঞ্জ উপজেলার কুড়াহার আয়নাপাড়া গ্রামের সাজু, মিনাজুল ও রব্বানী এবং বগুড়া সদর উপজেলার ধলমন বামনপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা, বর্তমানে একই এলাকায় বসবাসকারী আনছার। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পুলিশ যে, বুধবার দিবাগত গভীর রাতে দেউলী এলাকায় চুরির উদ্দেশ্যে কয়েকজন সংঘবদ্ধভাবে অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে চুরির প্রস্তুতির অভিযোগের সত্যতা পাওয়ায় মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুনঃ  নাচোলে নানা আয়োজনে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা চোর চক্রের সদস্য বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মোকামতলা ও আশপাশের এলাকায় চুরি প্রতিরোধে পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সংঘবদ্ধ অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  হালদা নদীতে মানুষের হাত উদ্ধার, মাথা ও শরীরের অন্যান্য অংশের সন্ধান মেলেনি
Tag :
জনপ্রিয় পোস্ট

চন্দ্রগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

মোকামতলায় চুরির প্রস্তুতিকালে চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার

আপডেটের সময়: ০৭:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

এম. আজাদ খাঁন,স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়ার মোকামতলা উপজেলায় চুরির প্রস্তুতিকালে আন্তঃউপজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৩টার দিকে উপজেলার দেউলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন শিবগঞ্জ উপজেলার কুড়াহার আয়নাপাড়া গ্রামের সাজু, মিনাজুল ও রব্বানী এবং বগুড়া সদর উপজেলার ধলমন বামনপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা, বর্তমানে একই এলাকায় বসবাসকারী আনছার। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পুলিশ যে, বুধবার দিবাগত গভীর রাতে দেউলী এলাকায় চুরির উদ্দেশ্যে কয়েকজন সংঘবদ্ধভাবে অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে চুরির প্রস্তুতির অভিযোগের সত্যতা পাওয়ায় মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুনঃ  বিগত ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে : নিপুন রায়

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা চোর চক্রের সদস্য বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মোকামতলা ও আশপাশের এলাকায় চুরি প্রতিরোধে পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সংঘবদ্ধ অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ