Dhaka ১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু কেরানীগঞ্জে ফার্নিচার শোরুমের ৩ তলা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হোসেনপুরের উন্নয়নে কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসক সোহানা নাসরিনের বৈঠক শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টঃ উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদ গঠিত বৃষ্টি ছাড়াই বজ্রপাত, ঠাকুরগাঁওয়ে গরুর মৃত্যু মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়কারী আটক গোবিন্দগঞ্জে মাদকসহ ২ জন কে ৩৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড অর্থ আত্মসাতের অভিযোগে বগুড়ার সাবেক পৌর প্রশাসক রাজিয়া সুলতানার বিরুদ্ধে তদন্তের নির্দেশ ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক কাউনিয়ার কুর্শায় নারী কৃষকদের উৎপাদিত দেশি হাঁস-মুরগি ও ডিমের হাট উদ্বোধন

মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়কারী আটক

শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ মোংলায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন সংবাদে এক ভুয়া র‍্যাব সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) থেকে তাকে আটক করে মোংলা থানা পুলিশ। মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমামুল জানান, র‍্যাব সদস্য পরিচয় দিয়ে মোংলা ইপিজেডে প্রবেশ করেন আবুল হাসান (৩৫) নামে এক ব্যক্তি। পরে তিনি জিনলাইট নামের একটি কারখানায় গেলে কর্তৃপক্ষ তার পরিচয়পত্র দেখতে চায়। তিনি যে আইডি কার্ড দেখান, তাতে র‍্যাব সদস্য হিসেবে পরিচয় উল্লেখ ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে জিনলাইট কারখানা কর্তৃপক্ষ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যদের খবর দেয়। এনএসআই সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, তিনি প্রকৃতপক্ষে র‍্যাবের সদস্য নন। পরে কারখানা কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ ভুয়া পরিচয়পত্রসহ তাকে আটক করে।

আরও পড়ুনঃ  কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আটক আবুল হাসান বাগেরহাটের রামপাল উপজেলার শিংগড় বুনিয়া গ্রামের ইউছুপ আলী শেখের ছেলে। তিনি পেশায় একজন ইপিজেড শ্রমিক বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, ভুয়া পরিচয়পত্র তৈরি করে বিভিন্ন স্থানে সুবিধা আদায়ের চেষ্টা করতেন তিনি। মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  হোসেনপুরের উন্নয়নে কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসক সোহানা নাসরিনের বৈঠক
Tag :
জনপ্রিয় পোস্ট

কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়কারী আটক

আপডেটের সময়: ০৮:২৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ মোংলায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন সংবাদে এক ভুয়া র‍্যাব সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) থেকে তাকে আটক করে মোংলা থানা পুলিশ। মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমামুল জানান, র‍্যাব সদস্য পরিচয় দিয়ে মোংলা ইপিজেডে প্রবেশ করেন আবুল হাসান (৩৫) নামে এক ব্যক্তি। পরে তিনি জিনলাইট নামের একটি কারখানায় গেলে কর্তৃপক্ষ তার পরিচয়পত্র দেখতে চায়। তিনি যে আইডি কার্ড দেখান, তাতে র‍্যাব সদস্য হিসেবে পরিচয় উল্লেখ ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে জিনলাইট কারখানা কর্তৃপক্ষ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যদের খবর দেয়। এনএসআই সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, তিনি প্রকৃতপক্ষে র‍্যাবের সদস্য নন। পরে কারখানা কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ ভুয়া পরিচয়পত্রসহ তাকে আটক করে।

আরও পড়ুনঃ  হোসেনপুরের উন্নয়নে কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসক সোহানা নাসরিনের বৈঠক

আটক আবুল হাসান বাগেরহাটের রামপাল উপজেলার শিংগড় বুনিয়া গ্রামের ইউছুপ আলী শেখের ছেলে। তিনি পেশায় একজন ইপিজেড শ্রমিক বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, ভুয়া পরিচয়পত্র তৈরি করে বিভিন্ন স্থানে সুবিধা আদায়ের চেষ্টা করতেন তিনি। মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  দুপচাঁচিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, আহত ১