Dhaka ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পল্লী সবুজায়ন কর্মসূচি উপলক্ষে বৃক্ষরোপন, চারা বিতরন ও ঋন উদ্যোগতাদের মাঝে চেক বিতরন চট্টগ্রামের মেখল মাদ্রাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই গণতন্ত্রের সিঁড়ি ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ নিরাপদ খাদ্য গড়ে তুলতে পারে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম: খাদ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ পুলিশের সক্ষমতা বাড়াতে সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান সরকারের ‘৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর’ প্রতিশ্রুতি বাস্তবায়নে ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী কাজিপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে মাসের পর মাস উড়ছে ছেঁড়া পতাকা কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৩ পঞ্চগড়ে।

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:১৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১ সময় দেখুন

মোঃ রমজান আলী, আটোয়ারী উপজেলা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপি আয়োজিত একটি মতবিনিময় সভা বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এ উত্তেজনার সূত্রপাত হয়। দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের উপস্থিতিতে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ বক্তব্য দেওয়ার সময় তার একটি মন্তব্যকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের একাংশের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  লালপুরে শিক্ষার্থীদের মাঝে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর বৃক্ষচারা বিতরণ

পরে মন্ত্রী ও জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মতবিনিময় সভা শেষ হয়। তবে সভার ওই ঘটনাকে কেন্দ্র করে দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে পক্ষে-বিপক্ষে নানা কথাবাত্রা পর্যালোচনা করেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরই জেরে রাত ১০ টার পর পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ওয়ালটন শোরুম সংলগ্ন এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঘুষ ছাড়া অচল রায়পুরের ভূমি অফিসগুলো
Tag :
জনপ্রিয় পোস্ট

পল্লী সবুজায়ন কর্মসূচি উপলক্ষে বৃক্ষরোপন, চারা বিতরন ও ঋন উদ্যোগতাদের মাঝে চেক বিতরন

বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৩ পঞ্চগড়ে।

আপডেটের সময়: ১১:১৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মোঃ রমজান আলী, আটোয়ারী উপজেলা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপি আয়োজিত একটি মতবিনিময় সভা বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এ উত্তেজনার সূত্রপাত হয়। দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের উপস্থিতিতে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ বক্তব্য দেওয়ার সময় তার একটি মন্তব্যকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের একাংশের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  ঘুষ ছাড়া অচল রায়পুরের ভূমি অফিসগুলো

পরে মন্ত্রী ও জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মতবিনিময় সভা শেষ হয়। তবে সভার ওই ঘটনাকে কেন্দ্র করে দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে পক্ষে-বিপক্ষে নানা কথাবাত্রা পর্যালোচনা করেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরই জেরে রাত ১০ টার পর পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ওয়ালটন শোরুম সংলগ্ন এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরকান্দায় দেশীয় মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান: চায়না দুয়ারি জাল ধ্বংস ও ভেসাল উচ্ছেদ