Dhaka ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উপজেলা অফিস উদ্বোধন গুলিতে নিহত নূরে আলমকে স্মরণ করল ভোলা জেলা ছাত্রদল চট্টগ্রামে জুলাই আন্দোলন স্মরণ ফ্যাসিস্ট হাসিনা ৩ শতাধিক শ্রমিককে হত্যা করেছে : মুহাম্মদ নজরুল ইসলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন এলাকা দুই রুশ নাগরিকের মারামারির ঘটনায় নিহত ১ ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত পানছড়িতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৩ বিজিবির সহায়তা প্রদান দেবিদ্বারে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালনে দুই দিনব্যাপী কর্মসূচি বাউফলে সরকারি সড়কের পাশের ১৩ টি গাছ কেটে নিলেন প্রভাবশালী ঠাকুরগাঁওয়ে ২২০ পিস ইয়াবা ও ফেনসিডিলসহ শীর্ষ মাদক কারবারি আটক তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

বান্দরবানে বন্যাদুর্গত পরিবারের মাঝে অর্থ সহায়তা বিতরণ, হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী

মাসুদ রানা মাসুম পার্বত্য ব্যুরো: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এবং হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের বাস্তবায়নে আজ সোমবার (৩ আগস্ট) এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বব্যাপী বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। জনগণের যেকোনো প্রয়োজন ও দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বদা প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  বহদ্দারহাট কাঁচাবাজারে নেই মূল্য তালিকা ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সহায়তা বিতরণ শেষে সংসদ সদস্য সাচিং প্রু জেরী রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে চিকিৎসাসেবা, রোগীদের সুবিধা, জনবল ও সার্বিক স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা করেন। হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুনঃ  ফেসবুক পোস্টের কয়েক ঘণ্টা পর রাঙ্গুনিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

চন্দ্রগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উপজেলা অফিস উদ্বোধন

বান্দরবানে বন্যাদুর্গত পরিবারের মাঝে অর্থ সহায়তা বিতরণ, হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী

আপডেটের সময়: ০৬:০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

মাসুদ রানা মাসুম পার্বত্য ব্যুরো: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এবং হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের বাস্তবায়নে আজ সোমবার (৩ আগস্ট) এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বব্যাপী বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। জনগণের যেকোনো প্রয়োজন ও দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বদা প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  "খাদ্যই হোক ঔষুধ", জাঙ্ক ফুট ছাড়ুন, সুস্থ জীবনের পথে ফিরুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সহায়তা বিতরণ শেষে সংসদ সদস্য সাচিং প্রু জেরী রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে চিকিৎসাসেবা, রোগীদের সুবিধা, জনবল ও সার্বিক স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা করেন। হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুনঃ  কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে ৮ম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ পণ্ড, কনের পিতাকে অর্থদণ্ড