Dhaka ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট যুক্তরাষ্ট্র নিজেদের ‘ইচ্ছেমতো’ যুদ্ধ থামাতে পারবে না: ইরান বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাঙ্গুনিয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার সালেহ আহমদের মৃত্যুতে শোকের ছায়া ফরিদপুর মধুখালী উপজেলাতে ১০৩ পিঢ ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ফরিদপুরের বোয়ালমারীতে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সাময়িক বরখাস্ত তারাগঞ্জ আরডিএ পরিদর্শনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল বান্দরবানে পাহাড়ি-বাঙালির আস্থার প্রতীক জাবেদ রেজা, তৃণমূলের শক্তিতে বিশ্বাসী এক জনপ্রিয় নেতা

বান্দরবানে পাহাড়ি-বাঙালির আস্থার প্রতীক জাবেদ রেজা, তৃণমূলের শক্তিতে বিশ্বাসী এক জনপ্রিয় নেতা

মাসুদ রানা মাসুম পার্বত্য ব্যুরো: পার্বত্য জেলা বান্দরবানের রাজনৈতিক বাস্তবতা দেশের অন্যান্য জেলার তুলনায় অনেকটাই ভিন্ন। এখানে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর সহাবস্থান, উন্নয়ন, নিরাপত্তা, ভূমি এবং সামাজিক সম্প্রীতির মতো বিষয়গুলো রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এই প্রেক্ষাপটে বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মুহাম্মদ জাবেদ রেজা সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় রাজনীতির অন্যতম আলোচিত নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। মাঠপর্যায়ে সক্রিয় সাংগঠনিক কর্মকাণ্ড, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং পার্বত্য অঞ্চলের বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে ধারাবাহিক ভূমিকার কারণে তিনি জেলা বিএনপির অন্যতম সক্রিয় সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জাবেদ রেজা আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে নেতৃত্বের পর্যায়ে উঠে আসেন। পরবর্তীতে সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ তিনি বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব লাভ করেন।দায়িত্ব গ্রহণের পর থেকে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে তিনি নিয়মিত সভা, মতবিনিময়, কর্মী সম্মেলন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

আরও পড়ুনঃ  গাবতলীতে তকির বকুল তলা সামাজিক সংগঠনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ এবং মাঠকেন্দ্রিক রাজনীতি তাকে সাধারণ কর্মীদের কাছে গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে দলীয় অনেক অবিজ্ঞ নেতাকর্মীদের অভিমত।
তাছাড়া জাবেদ রেজা পাহাড়ি ও বাঙালি—উভয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে সম্প্রীতির পরিবেশ জোরদারে কাজ করার চেষ্টা করেন। সামাজিক, মানবিক ও রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি পারস্পরিক সহযোগিতা ও সহাবস্থানের বার্তা দিয়ে আসছেন বলে তার সমর্থকদের দাবি। কেননা সাম্প্রতিক সময়ে বান্দরবানের ভয়াবহ বন্যার সময়ও জেলা বিএনপির সদস্য সচিব মুহাম্মদ জাবেদ রেজা মানবিক ভূমিকা পালন করেন বলে তার সমর্থক ও দলীয় নেতাকর্মীরা জানান। তথ্য অনুযায়ী, দুর্যোগের শুরু থেকেই তিনি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের খোঁজখবর নেন এবং নিজ উদ্যোগে ত্রাণ ও জরুরি সহায়তা নিয়ে জেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ছুটে যান। খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় সহায়তা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি দলীয় নেতাকর্মীদেরও মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান। এছাড়া বন্যার কারণে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকদের আর্থিক সংকট বিবেচনায় নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন -এর নির্দেশনা অনুযায়ী জেলার বিভিন্ন ব্যাংক ও এনজিওর ঋণের কিস্তি আদায় তিন মাসের জন্য স্থগিতের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও ঋণ এর কিস্তি উত্তোলন বন্ধের উদ্যোগ গ্রহণ করেন বলে দলীয় সূত্র দাবি জানা গেছে। তাই বাস্তবতার নিরিখে এটাই সত্য যে, পার্বত্য অঞ্চলে একজন রাজনৈতিক নেতার গ্রহণযোগ্যতা শুধু দলীয় অবস্থানের ওপর নির্ভর করে না; বরং বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক, সংকটকালে মানুষের পাশে দাঁড়ানো এবং মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতির ওপরও নির্ভর করে। এই দৃষ্টিকোণ থেকে জাবেদ রেজা নিজস্ব একটি রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন যা নিঃসন্দেহে বান্দরবানবাসীর অনেকে বিশ্বাস করেন । একারণেই গত ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাকে প্রার্থী করার দাবিতে অনেক দলীয় নেতা-কর্মীদের বিভিন্ন কর্মসূচিও দেখা গেছে। অনেকেই এটিকে তার সাংগঠনিক গ্রহণযোগ্যতা ও তৃণমূলের সমর্থনের প্রতিফলন হিসেবেও উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির, মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

তবে দলীয় মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বের ওপর নির্ভরশীল বলেও দলীয় নেতাকর্মীদের তিনি দলের সিদ্ধান্ত মেনে নিতে আদেশ দেন। এবং বর্তমান এমপি সাচিং প্রু জেরি পক্ষে ধানের শীষ প্রতীকে সবাইকে কাজ করা আহ্বান জানান। এরপরও যদিও রাজনৈতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা রয়েছে, তবুও অন্যান্য নেতার মতো তিনিও সমালোচনার বাইরে নন। দলীয় অভ্যন্তরীণ প্রতিযোগিতা, নেতৃত্বের দ্বন্দ্ব এবং রাজনৈতিক কৌশল নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। যা বিশ্লেষণ করলে দেখা যায় , এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই ভবিষ্যতের রাজনৈতিক পথ আরও সুদৃঢ় করতে হবেমো জাবেদ রেজাকে। তবু বহু তৃণমূল নেতাকর্মীদের মতে, বহুজাতিক ও বহুসাংস্কৃতিক জনপদের জেলা বান্দরবানে- সম্প্রীতি, উন্নয়ন, মানবিক সহায়তা এবং অংশগ্রহণমূলক রাজনীতির গুরুত্ব ভবিষ্যতেও অপরিসীম থাকবে। যা বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মুহাম্মদ জাবেদ রেজার রাজনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে তৃণমূলভিত্তিক সাংগঠনিক কার্যক্রম এবং দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ, স্থানীয় রাজনীতিতে আজীবন আলোচনার বিষয় এবং ইতিহাস হয়ে থাকবে।

আরও পড়ুনঃ  ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল
Tag :
জনপ্রিয় পোস্ট

হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল

বান্দরবানে পাহাড়ি-বাঙালির আস্থার প্রতীক জাবেদ রেজা, তৃণমূলের শক্তিতে বিশ্বাসী এক জনপ্রিয় নেতা

আপডেটের সময়: ০৩:৪৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

মাসুদ রানা মাসুম পার্বত্য ব্যুরো: পার্বত্য জেলা বান্দরবানের রাজনৈতিক বাস্তবতা দেশের অন্যান্য জেলার তুলনায় অনেকটাই ভিন্ন। এখানে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর সহাবস্থান, উন্নয়ন, নিরাপত্তা, ভূমি এবং সামাজিক সম্প্রীতির মতো বিষয়গুলো রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এই প্রেক্ষাপটে বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মুহাম্মদ জাবেদ রেজা সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় রাজনীতির অন্যতম আলোচিত নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। মাঠপর্যায়ে সক্রিয় সাংগঠনিক কর্মকাণ্ড, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং পার্বত্য অঞ্চলের বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে ধারাবাহিক ভূমিকার কারণে তিনি জেলা বিএনপির অন্যতম সক্রিয় সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জাবেদ রেজা আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে নেতৃত্বের পর্যায়ে উঠে আসেন। পরবর্তীতে সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ তিনি বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব লাভ করেন।দায়িত্ব গ্রহণের পর থেকে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে তিনি নিয়মিত সভা, মতবিনিময়, কর্মী সম্মেলন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ

তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ এবং মাঠকেন্দ্রিক রাজনীতি তাকে সাধারণ কর্মীদের কাছে গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে দলীয় অনেক অবিজ্ঞ নেতাকর্মীদের অভিমত।
তাছাড়া জাবেদ রেজা পাহাড়ি ও বাঙালি—উভয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে সম্প্রীতির পরিবেশ জোরদারে কাজ করার চেষ্টা করেন। সামাজিক, মানবিক ও রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি পারস্পরিক সহযোগিতা ও সহাবস্থানের বার্তা দিয়ে আসছেন বলে তার সমর্থকদের দাবি। কেননা সাম্প্রতিক সময়ে বান্দরবানের ভয়াবহ বন্যার সময়ও জেলা বিএনপির সদস্য সচিব মুহাম্মদ জাবেদ রেজা মানবিক ভূমিকা পালন করেন বলে তার সমর্থক ও দলীয় নেতাকর্মীরা জানান। তথ্য অনুযায়ী, দুর্যোগের শুরু থেকেই তিনি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের খোঁজখবর নেন এবং নিজ উদ্যোগে ত্রাণ ও জরুরি সহায়তা নিয়ে জেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ছুটে যান। খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় সহায়তা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি দলীয় নেতাকর্মীদেরও মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান। এছাড়া বন্যার কারণে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকদের আর্থিক সংকট বিবেচনায় নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন -এর নির্দেশনা অনুযায়ী জেলার বিভিন্ন ব্যাংক ও এনজিওর ঋণের কিস্তি আদায় তিন মাসের জন্য স্থগিতের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও ঋণ এর কিস্তি উত্তোলন বন্ধের উদ্যোগ গ্রহণ করেন বলে দলীয় সূত্র দাবি জানা গেছে। তাই বাস্তবতার নিরিখে এটাই সত্য যে, পার্বত্য অঞ্চলে একজন রাজনৈতিক নেতার গ্রহণযোগ্যতা শুধু দলীয় অবস্থানের ওপর নির্ভর করে না; বরং বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক, সংকটকালে মানুষের পাশে দাঁড়ানো এবং মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতির ওপরও নির্ভর করে। এই দৃষ্টিকোণ থেকে জাবেদ রেজা নিজস্ব একটি রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন যা নিঃসন্দেহে বান্দরবানবাসীর অনেকে বিশ্বাস করেন । একারণেই গত ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাকে প্রার্থী করার দাবিতে অনেক দলীয় নেতা-কর্মীদের বিভিন্ন কর্মসূচিও দেখা গেছে। অনেকেই এটিকে তার সাংগঠনিক গ্রহণযোগ্যতা ও তৃণমূলের সমর্থনের প্রতিফলন হিসেবেও উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: খালাতো নানা আব্দুল হাকিম গ্রেপ্তার

তবে দলীয় মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বের ওপর নির্ভরশীল বলেও দলীয় নেতাকর্মীদের তিনি দলের সিদ্ধান্ত মেনে নিতে আদেশ দেন। এবং বর্তমান এমপি সাচিং প্রু জেরি পক্ষে ধানের শীষ প্রতীকে সবাইকে কাজ করা আহ্বান জানান। এরপরও যদিও রাজনৈতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা রয়েছে, তবুও অন্যান্য নেতার মতো তিনিও সমালোচনার বাইরে নন। দলীয় অভ্যন্তরীণ প্রতিযোগিতা, নেতৃত্বের দ্বন্দ্ব এবং রাজনৈতিক কৌশল নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। যা বিশ্লেষণ করলে দেখা যায় , এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই ভবিষ্যতের রাজনৈতিক পথ আরও সুদৃঢ় করতে হবেমো জাবেদ রেজাকে। তবু বহু তৃণমূল নেতাকর্মীদের মতে, বহুজাতিক ও বহুসাংস্কৃতিক জনপদের জেলা বান্দরবানে- সম্প্রীতি, উন্নয়ন, মানবিক সহায়তা এবং অংশগ্রহণমূলক রাজনীতির গুরুত্ব ভবিষ্যতেও অপরিসীম থাকবে। যা বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মুহাম্মদ জাবেদ রেজার রাজনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে তৃণমূলভিত্তিক সাংগঠনিক কার্যক্রম এবং দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ, স্থানীয় রাজনীতিতে আজীবন আলোচনার বিষয় এবং ইতিহাস হয়ে থাকবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী নিহত