Dhaka ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভোলা জেলা ঐক্য ফোরামের দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ১২ বছরেও এমপিওভুক্ত হয়নি কালাই অটিস্টিক বিদ্যালয়,সংকটে শিক্ষা কার্যক্রম দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কবিতা প্রাথমিক ট্রিটমেন্টটাও করানোর সুযোগ দেয়নি ওরা: সারজিস গ্যাস সংকটে রান্নায় বিদ্যুৎ ব্যবহারে বাড়তি খরচের বোঝা দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ সচিবালয়ের ক্যান্টিনে আকস্মিক পরিদর্শন, সেবার মানে আপস নয়: পর্যটনমন্ত্রী শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

বগুড়া বিমানবন্দরের উন্নয়ন ও আধুনিকায়নে মতবিনিময় সভা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি স্থাপনের পরিকল্পনা

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া:

বগুড়া বিমানবন্দরের উন্নয়ন, আধুনিকায়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বগুড়া সদর আসনের এমপি রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল শামীমুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১টায় বগুড়ার ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলে আয়োজিত এ সভায় বগুড়া বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়ন, কার্যক্রম সম্প্রসারণ এবং উত্তরাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে বিমানবন্দরের সম্ভাব্য ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে এসব পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব

সভায় উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলের অফিসার কমান্ডিং গ্রুপ ক্যাপ্টেন সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মুহাম্মদ রায়হান, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শ্রী পরিমল চন্দ্র দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  গাজীপুর দালাল চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সেবা প্রার্থীদের হয়রানি

মতবিনিময় সভায় এয়ার ভাইস মার্শাল শামীমুল ইসলাম জানান, বাংলাদেশ সরকার বগুড়ার এরুলিয়ায় অবস্থিত বিদ্যমান এয়ারফিল্ডকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার আনুষ্ঠানিক পরিকল্পনা গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় একটি আধুনিক বিমানঘাঁটি এবং দক্ষ পাইলট তৈরির লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ ফ্লাইং একাডেমি স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের ১৬টি জেলার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। পাশাপাশি আমদানি-রপ্তানি ও কার্গো পরিবহন কার্যক্রমে গতি আসবে এবং বগুড়া একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন হাবে পরিণত হবে। একই সঙ্গে দেশের আকাশসীমার নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পূর্ণাঙ্গ ঘাঁটি বা স্টেশনও স্থাপন করা হবে।

আরও পড়ুনঃ  জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সভায় বক্তারা বলেন, বগুড়া বিমানবন্দরের উন্নয়ন বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের সার্বিক যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভোলা জেলা ঐক্য ফোরামের দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বগুড়া বিমানবন্দরের উন্নয়ন ও আধুনিকায়নে মতবিনিময় সভা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি স্থাপনের পরিকল্পনা

আপডেটের সময়: ০৪:২৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া:

বগুড়া বিমানবন্দরের উন্নয়ন, আধুনিকায়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বগুড়া সদর আসনের এমপি রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল শামীমুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১টায় বগুড়ার ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলে আয়োজিত এ সভায় বগুড়া বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়ন, কার্যক্রম সম্প্রসারণ এবং উত্তরাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে বিমানবন্দরের সম্ভাব্য ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে এসব পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  ভোলা জেলা ঐক্য ফোরামের দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

সভায় উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলের অফিসার কমান্ডিং গ্রুপ ক্যাপ্টেন সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মুহাম্মদ রায়হান, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শ্রী পরিমল চন্দ্র দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

মতবিনিময় সভায় এয়ার ভাইস মার্শাল শামীমুল ইসলাম জানান, বাংলাদেশ সরকার বগুড়ার এরুলিয়ায় অবস্থিত বিদ্যমান এয়ারফিল্ডকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার আনুষ্ঠানিক পরিকল্পনা গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় একটি আধুনিক বিমানঘাঁটি এবং দক্ষ পাইলট তৈরির লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ ফ্লাইং একাডেমি স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের ১৬টি জেলার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। পাশাপাশি আমদানি-রপ্তানি ও কার্গো পরিবহন কার্যক্রমে গতি আসবে এবং বগুড়া একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন হাবে পরিণত হবে। একই সঙ্গে দেশের আকাশসীমার নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পূর্ণাঙ্গ ঘাঁটি বা স্টেশনও স্থাপন করা হবে।

আরও পড়ুনঃ   শুধু আইনে নয়, জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব: মির্জা ফখরুল