Dhaka ০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১ লালপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে সাজা প্রদান জামালপুরে ভেজাল মসলা তৈরির কারখানা সিলগালা, ৪ জনের ৬ মাস করে কারাদণ্ড ইসলামপুরে ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড সিলেটে আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন গ্রেফতার সড়ক দুর্ঘটনায় দীঘিনালা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমা নিহত চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন কাউনিয়ায় আশার তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন টাঙ্গাইলের ঘাটাইলে পরিবেশ দূষণকারী অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত

​মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি: “করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের সাংসদ সরোয়ার আলমগীর। ​প্রধান অতিথির বক্তব্যে সাংসদ সরোয়ার আলমগীর বলেন, “সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও সাধারণ মানুষকে সংগঠিত করে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভব। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।” এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়ার অভিপ্রায়ে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  লালপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে সাজা প্রদান

​অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবদুল শহিদ ভূঞাঁ। জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লবী খাস্তগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, কৃষকদলের সভাপতি নাজিম উদ্দিন শাহীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী, বিএনপি নেতা বজল আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা প্রকৌশলী জুনাইদ আবছার, সহকারী সমবায় কর্মকর্তা মো. আবদুল মন্নান ও জেবল হোসেন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ‘সৃষ্টি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’র সভাপতি রাজশ্রী বড়ুয়া এবং ‘এলিট তকিরহাট শ্রমজীবী সমবায় সমিতি লি.’-এর সভাপতি অর্জুন নাথ। ​উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ  মৌলভীবাজারে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ ও অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টার ঘটনায় তুহিন আহমদ (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১

ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত

আপডেটের সময়: ০৮:২১:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

​মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি: “করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের সাংসদ সরোয়ার আলমগীর। ​প্রধান অতিথির বক্তব্যে সাংসদ সরোয়ার আলমগীর বলেন, “সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও সাধারণ মানুষকে সংগঠিত করে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভব। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।” এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়ার অভিপ্রায়ে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  বকেয়া টাকা চাওয়ায় প্রবাসীর বাড়িতে মধ্যযুগীয় তাণ্ডব: দুই বোনকে পিটিয়ে জখম ও শ্লীলতাহানি

​অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবদুল শহিদ ভূঞাঁ। জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লবী খাস্তগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, কৃষকদলের সভাপতি নাজিম উদ্দিন শাহীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী, বিএনপি নেতা বজল আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা প্রকৌশলী জুনাইদ আবছার, সহকারী সমবায় কর্মকর্তা মো. আবদুল মন্নান ও জেবল হোসেন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ‘সৃষ্টি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’র সভাপতি রাজশ্রী বড়ুয়া এবং ‘এলিট তকিরহাট শ্রমজীবী সমবায় সমিতি লি.’-এর সভাপতি অর্জুন নাথ। ​উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন