Dhaka ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় দুঃসাহসিক চুরি, উদ্ধার স্বর্ণালংকার কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা– ২০২৬ এর আয়োজন করে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা ভোলায় কোস্ট গার্ডের অভিযান: ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নগরকান্দায় দেশীয় মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান: চায়না দুয়ারি জাল ধ্বংস ও ভেসাল উচ্ছেদ শ্রীপুরে সংরক্ষিত মহিলা এমপি’র মতবিনিময় সভা ও বিভিন্ন উপকরণ বিতরণ। পলাশবাড়ীতে কিশোরগাড়ী ইউপি কমপ্লেক্স কার্যালয় পূর্বের সরকারি জায়গায় স্থাপনের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত লালপুরে শিক্ষার্থীদের মাঝে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর বৃক্ষচারা বিতরণ কেরানীগঞ্জে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান আগামী ১৬ সেপ্টেম্বর পর্দা উঠছে ” চট্টগ্রাম রিজিওনাল টি- ২০ ক্রিকেট টুর্নামেন্টের

ফটিকছড়িতে উপজেলা পরিষদের মাসিক সাধারণ ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত,

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৪২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪১ সময় দেখুন

​মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর বলেছেন, ফটিকছড়ির সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশ রক্ষায় কোনো ধরনের আপোষ করা হবে না। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে দিকনির্দেশনা দেন তিনি। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ফটিকছড়ি উপজেলা পরিষদের ‘বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হল’-এ অনুষ্ঠিত উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।​উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই জোড়া সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
​সভায় উপজেলার চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড, সার্বিক জনসেবা কার্যক্রম, পরিবেশ ও নদী রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং দাপ্তরিক কাজের গতিশীলতা আনয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে প্রশাসনিক সেবা সাধারণ জনগণের দোরগোড়ায় সহজে পৌঁছে দিতে সরকারি দপ্তরের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়।
​উক্ত সভাদ্বয়ে অন্যান্যদের মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ এবং সংশ্লিষ্ট কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

পত্নীতলায় দুঃসাহসিক চুরি, উদ্ধার স্বর্ণালংকার

ফটিকছড়িতে উপজেলা পরিষদের মাসিক সাধারণ ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত,

আপডেটের সময়: ১২:৪২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

​মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর বলেছেন, ফটিকছড়ির সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশ রক্ষায় কোনো ধরনের আপোষ করা হবে না। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে দিকনির্দেশনা দেন তিনি। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ফটিকছড়ি উপজেলা পরিষদের ‘বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হল’-এ অনুষ্ঠিত উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।​উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই জোড়া সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
​সভায় উপজেলার চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড, সার্বিক জনসেবা কার্যক্রম, পরিবেশ ও নদী রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং দাপ্তরিক কাজের গতিশীলতা আনয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে প্রশাসনিক সেবা সাধারণ জনগণের দোরগোড়ায় সহজে পৌঁছে দিতে সরকারি দপ্তরের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়।
​উক্ত সভাদ্বয়ে অন্যান্যদের মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ এবং সংশ্লিষ্ট কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে শিশু মরিয়ম হত্যাকাণ্ড: পরিবারের পাশে এমপি, দ্রুত বিচারের আশ্বাস