Dhaka ০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বান্দরবান পৌরসভার উদ্যোগে “ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক”সেমিনার ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত কেরানীগঞ্জে দিনের আলোতেই রমরমা মাদকের ব্যবসা, আতঙ্কে এলাকাবাসী পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু, একজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে সীমান্তে যুব উন্নয়নে, পত্নীতলা ১৪ বিজিবির উদ্যোগ কাজিপুরে মডেল বিদ্যালয় চালান ১ জন শিক্ষক চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তথ্য ও অভিযোগ বক্স স্থাপন কাউনিয়ায় ইসলামী আন্দোলনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত দিনাজপুরের হিলিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত শ্রীমঙ্গলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রে ফ তা র ঝিলমিল-পাসপোর্ট অফিস সড়ক: ময়লার ভাগাড়ে বিষাক্ত পরিবেশ, অতিষ্ঠ জনজীবন

পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু, একজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে

আনছারুল হক, স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের হাজীপাড়ায় মাছ ধরার জন্য পুকুরের পানি শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১০ -০৬ -২০২৬ (বুধবার)সকাল ৯ টায়, হাজীপাড়ার একটি দোলার পুকুরে মাছ ধরার উদ্দেশ্যে পানি শুকানোর জন্য ডিপ টিউবওয়েল (ডিব) থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে একটি মোটর বসানো হয়েছিল। একপর্যায়ে মোটরের বিদ্যুতের তার (ক্যাবল) পানিতে পড়ে গেলে পুরো পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে পুকুরে থাকা তিনজন ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনাস্থলেই নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের মজিবর রহমান (৬০) নিহত হন। তিনি মৃত আব্দুর রউফের পুত্র।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। তিনি হলেন জালাল উদ্দিন (৫০), পিতা মৃত্যু মজিবর হক,হাজীপাড়া, কচুকাটা, নীলফামারী সদর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং প্রাথমিক তদন্তে ঘটনাটি দুর্ঘটনাজনিত হিসেবে নিশ্চিত হওয়ায় মরদেহ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে বলে থানা সূত্র জানিয়েছে।
এ ঘটনায় নিহত মজিবর রহমানের ছেলে লিঠু মিয়া (৩৫) গুরুতর আহত অবস্থায় নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, মাছ ধরার জন্য পুকুরের পানি শুকানোর সময় অসাবধানতাবশত মোটরের তার (ক্যাবল) পানিতে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে লড়াইয়ে ভণ্ড মুখোশ উন্মোচনের আহ্বান
Tag :
জনপ্রিয় পোস্ট

বান্দরবান পৌরসভার উদ্যোগে “ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক”সেমিনার ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত

পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু, একজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে

আপডেটের সময়: ০৬:৩১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

আনছারুল হক, স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের হাজীপাড়ায় মাছ ধরার জন্য পুকুরের পানি শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১০ -০৬ -২০২৬ (বুধবার)সকাল ৯ টায়, হাজীপাড়ার একটি দোলার পুকুরে মাছ ধরার উদ্দেশ্যে পানি শুকানোর জন্য ডিপ টিউবওয়েল (ডিব) থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে একটি মোটর বসানো হয়েছিল। একপর্যায়ে মোটরের বিদ্যুতের তার (ক্যাবল) পানিতে পড়ে গেলে পুরো পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে পুকুরে থাকা তিনজন ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনাস্থলেই নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের মজিবর রহমান (৬০) নিহত হন। তিনি মৃত আব্দুর রউফের পুত্র।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। তিনি হলেন জালাল উদ্দিন (৫০), পিতা মৃত্যু মজিবর হক,হাজীপাড়া, কচুকাটা, নীলফামারী সদর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং প্রাথমিক তদন্তে ঘটনাটি দুর্ঘটনাজনিত হিসেবে নিশ্চিত হওয়ায় মরদেহ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে বলে থানা সূত্র জানিয়েছে।
এ ঘটনায় নিহত মজিবর রহমানের ছেলে লিঠু মিয়া (৩৫) গুরুতর আহত অবস্থায় নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, মাছ ধরার জন্য পুকুরের পানি শুকানোর সময় অসাবধানতাবশত মোটরের তার (ক্যাবল) পানিতে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  সিএমপির অভিযানে সন্তোষজনক জবাব দিতে না পারায় ৮ জন গ্রেফতার