Dhaka ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে কেরাত, হামদ-নাত ও ক্রীড়া প্রতিযোগিতা ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আটোয়ারীর দোহসুহ দাখিল মাদ্রাসার বেহাল দশা,দেখার কেউ নেই ক্যান্সারে আক্রান্ত সাবেক পুলিশ সদস্য আজিজ, উন্নত চিকিৎসায় প্রয়োজন সহযোগিতা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি উদযাপিত কটিয়াদীর বনগ্রামে কৃষক জালালউদ্দিনের ২ গরুসহ গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে ছাই. সাভারে ৪৯ বোতল মদ সহ আটক;১ শুভ জন্মদিন মহান নেতা এমএন লারমা পত্নীতলায় দুঃসাহসিক চুরি, উদ্ধার স্বর্ণালংকার কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা– ২০২৬ এর আয়োজন করে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন চকরিয়ার সন্তান মু. নজরুল ইসলাম

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৪২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪০ সময় দেখুন

এ ইউ এম শহীদুল্লাহ চকরিয়া ( কক্সবাজার) প্রতিনিধি:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর পদার্থবিজ্ঞান বিভাগ থেকে সফলতার সাথে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লার সহযোগী অধ্যাপক মু. নজরুল ইসলাম। তাঁর পিএইচডি থিসিসের বিষয় ছিল “সিনথেসিস অ্যান্ড ক্যারেক্টারাইজেশন অব কম্পোজিট মেটেরিয়াল (BDZTO ফেরোইলেকট্রিক এবং MNZGFO ফেরাইটের সমন্বয়ে গঠিত) ফর এনহ্যান্সড মাল্টিফেরোইক প্রপার্টিজ”। বুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. আকতার হোসেনের তত্ত্বাবধানে তিনি এই গবেষণা ও ডিগ্রি সম্পন্ন করেন। পিএইচডি প্রোগ্রাম চলাকালে তিনি প্রতিটি তাত্ত্বিক কোর্সে ৯০ শতাংশ বা ততোধিক নম্বরসহ ৪.০০-এর মধ্যে ৪.০০ সিজিপিএ অর্জন করেন। এছাড়া, এ সময়ে তাঁর মোট ৮টি গবেষণা আর্টিকেল আন্তর্জাতিকভাবে খ্যাত Q1 ও Q2 মানের স্কোপাস-ইনডেক্সড জার্নালে প্রকাশিত হয়েছে এবং ১০টি কনফারেন্স পেপার জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপিত হয়েছে।

আরও পড়ুনঃ  এনসিপির প্রস্তাবে বাণিজ্য মেলায় ইতিবাচক উদ্যোগ গাইবান্ধা চেম্বার অব কমার্সের

মু. নজরুল ইসলাম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের আলহাজ্ব নূরুল ইসলাম ও দিলদার বেগমের সর্বকনিষ্ঠ ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ থেকে ২০০৭ ও ২০০৮ সালে যথাক্রমে বিএসসি (অনার্স) ও থিসিসসহ এমএস ডিগ্রি অর্জন করেন এবং ২০১৬ সালে বুয়েট থেকে এমফিল ডিগ্রি সম্পন্ন করেন।

আরও পড়ুনঃ  ঈদগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান: পরিষ্কার করা হলো বাজারে অলিগলি

কর্মজীবন শুরু ফৌজদারহাট ক্যাডেট কলেজে পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করা মু. নজরুল ইসলাম বর্তমানে বাইউস্ট, কুমিল্লার পদার্থবিজ্ঞানের সহযোগী অধ্যাপক এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি বাইউস্টের রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেলের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক এবং তাঁর সহধর্মিণী পেশায় একজন চিকিৎসক। উচ্চতর এই ডিগ্রি অর্জনের মাধ্যমে তিনি ভবিষ্যতে শিক্ষা ও বিজ্ঞান গবেষণায় আরও গঠনমূলক অবদান রাখতে সবার কাছে দোয়া প্রার্থী।

Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে কেরাত, হামদ-নাত ও ক্রীড়া প্রতিযোগিতা

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন চকরিয়ার সন্তান মু. নজরুল ইসলাম

আপডেটের সময়: ০৫:৪২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

এ ইউ এম শহীদুল্লাহ চকরিয়া ( কক্সবাজার) প্রতিনিধি:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর পদার্থবিজ্ঞান বিভাগ থেকে সফলতার সাথে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লার সহযোগী অধ্যাপক মু. নজরুল ইসলাম। তাঁর পিএইচডি থিসিসের বিষয় ছিল “সিনথেসিস অ্যান্ড ক্যারেক্টারাইজেশন অব কম্পোজিট মেটেরিয়াল (BDZTO ফেরোইলেকট্রিক এবং MNZGFO ফেরাইটের সমন্বয়ে গঠিত) ফর এনহ্যান্সড মাল্টিফেরোইক প্রপার্টিজ”। বুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. আকতার হোসেনের তত্ত্বাবধানে তিনি এই গবেষণা ও ডিগ্রি সম্পন্ন করেন। পিএইচডি প্রোগ্রাম চলাকালে তিনি প্রতিটি তাত্ত্বিক কোর্সে ৯০ শতাংশ বা ততোধিক নম্বরসহ ৪.০০-এর মধ্যে ৪.০০ সিজিপিএ অর্জন করেন। এছাড়া, এ সময়ে তাঁর মোট ৮টি গবেষণা আর্টিকেল আন্তর্জাতিকভাবে খ্যাত Q1 ও Q2 মানের স্কোপাস-ইনডেক্সড জার্নালে প্রকাশিত হয়েছে এবং ১০টি কনফারেন্স পেপার জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপিত হয়েছে।

আরও পড়ুনঃ  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

মু. নজরুল ইসলাম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের আলহাজ্ব নূরুল ইসলাম ও দিলদার বেগমের সর্বকনিষ্ঠ ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ থেকে ২০০৭ ও ২০০৮ সালে যথাক্রমে বিএসসি (অনার্স) ও থিসিসসহ এমএস ডিগ্রি অর্জন করেন এবং ২০১৬ সালে বুয়েট থেকে এমফিল ডিগ্রি সম্পন্ন করেন।

আরও পড়ুনঃ  এনসিপির প্রস্তাবে বাণিজ্য মেলায় ইতিবাচক উদ্যোগ গাইবান্ধা চেম্বার অব কমার্সের

কর্মজীবন শুরু ফৌজদারহাট ক্যাডেট কলেজে পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করা মু. নজরুল ইসলাম বর্তমানে বাইউস্ট, কুমিল্লার পদার্থবিজ্ঞানের সহযোগী অধ্যাপক এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি বাইউস্টের রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেলের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুনঃ  বরমচালে অজ্ঞাত প্রাণীর হামলায় নারীসহ ৩ জন আহত, এলাকায় আতঙ্ক