
কামরুল হাসান সদর প্রতিনিধি : লক্ষীপুর সদর উপজেলা ১২ নং টুমচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাতবাড়ি হাজী বাড়ির নিবাসী ফারুক হোসেন ওরফে লোহা ফারুকের ছেলে ওমর (১০) আজ শনিবার দুপুরের দিকে প্লাস্টিকের বোতল দিয়ে সাঁতার শিখতে গিয়ে হাত থেকে বোতল ছুটে গিয়ে পানিতে ডুবে যায় পরবর্তীতে অজ্ঞান অবস্থায় পানি থেকে তুলে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বলেন হাসপাতালে নেওয়ার পূর্বেই মৃত্যু হয়। ওমরের সাথে সাঁতার শিখতে গিয়ে ফারুকের ছোট মেয়ে মরিয়ম (৯)এবং নাতনি মারিয়া (৫) ও ছিলেন। তাঁরাও অল্পের জন্য বেঁচে যায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ডাক্তার বলেছে এখন তারা আশঙ্কা মুক্ত রয়েছে। ওমরের মৃত্যুতে এলাকায় এবং পরিবারের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।
প্রতিবেদকের নাম 



















