Dhaka ০২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় দুঃসাহসিক চুরি, উদ্ধার স্বর্ণালংকার কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা– ২০২৬ এর আয়োজন করে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা ভোলায় কোস্ট গার্ডের অভিযান: ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নগরকান্দায় দেশীয় মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান: চায়না দুয়ারি জাল ধ্বংস ও ভেসাল উচ্ছেদ শ্রীপুরে সংরক্ষিত মহিলা এমপি’র মতবিনিময় সভা ও বিভিন্ন উপকরণ বিতরণ। পলাশবাড়ীতে কিশোরগাড়ী ইউপি কমপ্লেক্স কার্যালয় পূর্বের সরকারি জায়গায় স্থাপনের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত লালপুরে শিক্ষার্থীদের মাঝে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর বৃক্ষচারা বিতরণ কেরানীগঞ্জে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান আগামী ১৬ সেপ্টেম্বর পর্দা উঠছে ” চট্টগ্রাম রিজিওনাল টি- ২০ ক্রিকেট টুর্নামেন্টের

পত্নীতলায় দুঃসাহসিক চুরি, উদ্ধার স্বর্ণালংকার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ সময় দেখুন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় একটি আবাসিক ভবনের সংঘটিত দুঃসাহসিক চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট ২০২৬ রাতে পত্নীতলা উপজেলার একটি আবাসিক ভবনে বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে চোরচক্র জানালার গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময় তারা কয়েকটি ভারী স্বর্ণালংকার অন্যান্য মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশণায় অতিরিক্ত পুলিশ সুপার, পত্নীতলা সার্কেল এবং থানার তথ্যপ্রযুক্তি টিম তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার দুইজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ১। মোঃ নাজমুল হাসান (২৮), পিতা মোঃ বেলাল হোসেন সাং- সরদার পাড়া, ২। মোঃ মাহফুজ (২৪) পিতা – সৈয়দুল ইসলাম , সাং-মোল্লাপাড়া , উভয় নজিপুর পৌরসভা, থানা- পত্নীতলা জেলা-নওগাঁ। তাদের কাছ থেকে প্রায় ১ ভরি ৩ আনা ৮ রতি স্বর্ণালংকার এবং ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের একজন ওই ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি চুরির পরিকল্পনা ও বাস্তবায়নের নেতৃত্ব দিয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় মাদক সেবনের অভিযোগে যুবক আটক

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক সাহেব বলেন, চুরির ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আধুনিক প্রযুক্তির সহায়তায় দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে।অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চুরির হওয়া মালামালের আরও অংশ উদ্ধারে চেষ্ঠা অব্যাহত রয়েছে। স্থানীয় সচেতন মহলের প্রতিনিধিরা বলেন, পুলিশের দ্রুত তৎপরতায় চুরির ঘটনার রহস্য উদঘাটন হাওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অপরাধ দমনে পুলিশের এমন কার্যক্রম অব্যাহত থাকলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুনঃ  সাঘাটা কচুয়া হিন্দুপাড়ার শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার পুনঃপ্রতিষ্ঠার ইতিহাস
Tag :
জনপ্রিয় পোস্ট

পত্নীতলায় দুঃসাহসিক চুরি, উদ্ধার স্বর্ণালংকার

পত্নীতলায় দুঃসাহসিক চুরি, উদ্ধার স্বর্ণালংকার

আপডেটের সময়: ১০:৩০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় একটি আবাসিক ভবনের সংঘটিত দুঃসাহসিক চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট ২০২৬ রাতে পত্নীতলা উপজেলার একটি আবাসিক ভবনে বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে চোরচক্র জানালার গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময় তারা কয়েকটি ভারী স্বর্ণালংকার অন্যান্য মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশণায় অতিরিক্ত পুলিশ সুপার, পত্নীতলা সার্কেল এবং থানার তথ্যপ্রযুক্তি টিম তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার দুইজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ১। মোঃ নাজমুল হাসান (২৮), পিতা মোঃ বেলাল হোসেন সাং- সরদার পাড়া, ২। মোঃ মাহফুজ (২৪) পিতা – সৈয়দুল ইসলাম , সাং-মোল্লাপাড়া , উভয় নজিপুর পৌরসভা, থানা- পত্নীতলা জেলা-নওগাঁ। তাদের কাছ থেকে প্রায় ১ ভরি ৩ আনা ৮ রতি স্বর্ণালংকার এবং ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের একজন ওই ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি চুরির পরিকল্পনা ও বাস্তবায়নের নেতৃত্ব দিয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় মাদক সেবনের অভিযোগে যুবক আটক

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক সাহেব বলেন, চুরির ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আধুনিক প্রযুক্তির সহায়তায় দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে।অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চুরির হওয়া মালামালের আরও অংশ উদ্ধারে চেষ্ঠা অব্যাহত রয়েছে। স্থানীয় সচেতন মহলের প্রতিনিধিরা বলেন, পুলিশের দ্রুত তৎপরতায় চুরির ঘটনার রহস্য উদঘাটন হাওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অপরাধ দমনে পুলিশের এমন কার্যক্রম অব্যাহত থাকলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুনঃ  টেকনাফে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ৬ লক্ষাধিক ইয়াবা উদ্ধার