Dhaka ০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া আটোয়ারীতে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব যথাযথ মর্যাদায় উদযাপন দক্ষিণ কেরানীগঞ্জে শুভ জন্মাষ্টমী ও বর্ণাঢ্য রথযাত্রা উদযাপিত: প্রধান অতিথি ছিলেন এডভোকেট নিপুন রায় চৌধুরী গোপালগঞ্জের ‘ফ্যামিলি ব্যবসা এখন বগুড়ায়: নাসীরুদ্দীন পাটওয়ারী কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন সাংবাদিকতার পাশাপাশি কৃষিতে বিপ্লব: ২০০টি কলার চারা দিয়ে তরুণ উদ্যোক্তা শাহিন সাগরের নতুন স্বপ্নযাত্রা বিরোধী দলের শুধু কর্মসূচির কথা শুনছি: রিজভী বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি করে ২২৫০০ পিস ইয়াবা উদ্ধার টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী আমরা ফটোসেশনের রাজনীতি করি না: পানিসম্পদমন্ত্রী

ধুনটে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:১৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ সময় দেখুন

​ধুনট বগুড়া প্রতিনিধিঃ আজ (৪সেপ্টেম্বর) শুক্রবার সকালে সনাতন ধর্মের প্রবর্তক ও মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি “শুভ জন্মাষ্টমী” উদযাপন উপলক্ষে বগুড়ার ধুনটে অত্যন্ত আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​উপজেলা পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় সনাতন ধর্মীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম, ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনুছুর আহমেদ পাশা, ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুন্দিন হারুন মন্ডল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল ধুনট পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সানোয়ার হোসেন এবং সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারুন্ন্যান ও ধুনট পৌরসভার মেয়র প্রার্থী মো. শরিফুল ইসলাম। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ধুনট উপজেলা শাখার সভাপতি বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ, সহসভাপতি নিমাই চন্দ্র ঘোষ, নৃপেন্দ্র নাথ সরকার, গৌতম কুমার ঘোষ ও রঘু রায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সীতাকুণ্ডে বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আসলাম চৌধুরী - বিএনপি বাংলাদেশী ভাবধারার ধারক বাহক

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ র‍্যালিতে শ্রীকৃষ্ণের জন্মতিথির তাৎপর্য তুলে ধরা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে র‍্যালিটি অনুষ্ঠিত হয়।
এ ছাড়া কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি পলান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বিমল কুমার সাহাসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী বিপুলসংখ্যক মানুষ র‍্যালিতে অংশ নেন। শ্রীকৃষ্ণ ও রাধার সাজে সজ্জিত শিশুদের উপস্থিতি ছিল শোভাযাত্রার অন্যতম প্রধান আকর্ষণ। রঙ-বেরঙের পোশাক ও মুকুট পরা শিশুরা ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে। ​অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সামাজিক ব্যক্তিত্বদের পাশাপাশি সাধারণ ধর্মপ্রাণ মানুষের বিপুল উপস্থিতি ছিল, যা স্থানীয় সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ গড়ে তোলে। ​শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা দিয়ে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ  মোহনপুর ও কেশরহাটে বিএনপি নেতৃবৃন্দের সাথে মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ
Tag :
জনপ্রিয় পোস্ট

শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া

ধুনটে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৩:১৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

​ধুনট বগুড়া প্রতিনিধিঃ আজ (৪সেপ্টেম্বর) শুক্রবার সকালে সনাতন ধর্মের প্রবর্তক ও মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি “শুভ জন্মাষ্টমী” উদযাপন উপলক্ষে বগুড়ার ধুনটে অত্যন্ত আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​উপজেলা পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় সনাতন ধর্মীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম, ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনুছুর আহমেদ পাশা, ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুন্দিন হারুন মন্ডল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল ধুনট পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সানোয়ার হোসেন এবং সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারুন্ন্যান ও ধুনট পৌরসভার মেয়র প্রার্থী মো. শরিফুল ইসলাম। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ধুনট উপজেলা শাখার সভাপতি বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ, সহসভাপতি নিমাই চন্দ্র ঘোষ, নৃপেন্দ্র নাথ সরকার, গৌতম কুমার ঘোষ ও রঘু রায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ র‍্যালিতে শ্রীকৃষ্ণের জন্মতিথির তাৎপর্য তুলে ধরা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে র‍্যালিটি অনুষ্ঠিত হয়।
এ ছাড়া কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি পলান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বিমল কুমার সাহাসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী বিপুলসংখ্যক মানুষ র‍্যালিতে অংশ নেন। শ্রীকৃষ্ণ ও রাধার সাজে সজ্জিত শিশুদের উপস্থিতি ছিল শোভাযাত্রার অন্যতম প্রধান আকর্ষণ। রঙ-বেরঙের পোশাক ও মুকুট পরা শিশুরা ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে। ​অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সামাজিক ব্যক্তিত্বদের পাশাপাশি সাধারণ ধর্মপ্রাণ মানুষের বিপুল উপস্থিতি ছিল, যা স্থানীয় সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ গড়ে তোলে। ​শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা দিয়ে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ  সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌