Dhaka ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝুঁকির মুখে সদরপুরের ৯২ নং শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি ধর্মীয় পরিচয়ের কারণে কেউ সংখ্যালঘু অনুভব করবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদ জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব: ডিসি ফরিদা কাউনিয়ায় তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন চরফ্যাশনে ডাকসেবা চলছে ঝুঁকিপূর্ণ ভবনে দুর্ঘটনার শঙ্কা পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর লালপুরে চুরি হওয়া ৪ পানির পাম্প উদ্ধার, গ্রেপ্তার ২ দলীয় লোকদের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার

ধুনটে আইন-শৃঙ্খলা সভায় দুর্গাপূজায় কড়া নিরাপত্তার নির্দেশ ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

​মোঃ মামুনুর রশিদ, ধুনট (বগুড়া) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন, কড়া নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে বগুড়ার ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধুনট উপজেলা পরিষদের ইছামতী হলরুমে এই সভা ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ
​সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ শারদীয় দুর্গোৎসবে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা আবহমান বাংলার ঐতিহ্য ও সম্প্রীতির উৎসব। সরকার প্রতিটি ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর।”
​পরে সভা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে প্রাপ্ত উপহারের শাড়ি দুস্থ, অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এবং পূজামণ্ডপে আগত ভক্তদের আহারের জন্য ত্রাণসামগ্রী (চাল) সংশ্লিষ্ট মণ্ডপগুলোতে বিতরণ করা হয়।
​মাসিক আইন-শৃঙ্খলা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ. কে. এম. তৌহিদুল আলম মামুন। ​এ ছাড়া সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, উপজেলা কৃষি কর্মকর্তা সামিদুল ইসলাম, ধুনট পৌরসভার সাবেক প্রশাসক আকতার আলম সেলিম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, ধুনট উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক বিকাশ চন্দ্র শাহা, ধুনট উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আমিনুল ইসলাম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এ. রাশেদ।

আরও পড়ুনঃ  বারনই নদী পুনরুজ্জীবিত, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

​সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হাসানুল করিম পুটু, মোছাঃ সোনিতা নাসরিন, মোঃ জাকির হোসেন জুয়েল, মোঃ মাসুদুল হক বাচ্চু, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ বেল্লাল হোসেন বাবু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নূর নবী, মোঃ আব্দুল কাদের ও মোঃ শাহাদাৎ হোসেন পিষ্টনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ​সভায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে জনপ্রতিনিধি, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ সহযোগিতা জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও পড়ুনঃ  পা দিয়েই শিক্ষার আলো ছড়ানো সেই দুখু মিয়ার পাশে জেলা প্রশাসক
Tag :
জনপ্রিয় পোস্ট

ঝুঁকির মুখে সদরপুরের ৯২ নং শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

ধুনটে আইন-শৃঙ্খলা সভায় দুর্গাপূজায় কড়া নিরাপত্তার নির্দেশ ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

আপডেটের সময়: ০৪:৪২:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

​মোঃ মামুনুর রশিদ, ধুনট (বগুড়া) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন, কড়া নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে বগুড়ার ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধুনট উপজেলা পরিষদের ইছামতী হলরুমে এই সভা ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ
​সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ শারদীয় দুর্গোৎসবে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা আবহমান বাংলার ঐতিহ্য ও সম্প্রীতির উৎসব। সরকার প্রতিটি ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর।”
​পরে সভা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে প্রাপ্ত উপহারের শাড়ি দুস্থ, অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এবং পূজামণ্ডপে আগত ভক্তদের আহারের জন্য ত্রাণসামগ্রী (চাল) সংশ্লিষ্ট মণ্ডপগুলোতে বিতরণ করা হয়।
​মাসিক আইন-শৃঙ্খলা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ. কে. এম. তৌহিদুল আলম মামুন। ​এ ছাড়া সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, উপজেলা কৃষি কর্মকর্তা সামিদুল ইসলাম, ধুনট পৌরসভার সাবেক প্রশাসক আকতার আলম সেলিম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, ধুনট উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক বিকাশ চন্দ্র শাহা, ধুনট উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আমিনুল ইসলাম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এ. রাশেদ।

আরও পড়ুনঃ  পরকীয়ার অভিযোগ তুলে প্রবাসীর স্ত্রীর চুল কাটার অভিযোগ

​সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হাসানুল করিম পুটু, মোছাঃ সোনিতা নাসরিন, মোঃ জাকির হোসেন জুয়েল, মোঃ মাসুদুল হক বাচ্চু, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ বেল্লাল হোসেন বাবু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নূর নবী, মোঃ আব্দুল কাদের ও মোঃ শাহাদাৎ হোসেন পিষ্টনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ​সভায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে জনপ্রতিনিধি, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ সহযোগিতা জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও পড়ুনঃ  ধর্মীয় পরিচয়ের কারণে কেউ সংখ্যালঘু অনুভব করবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী