Dhaka ০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩ জ্বালানি তেল ব্যবসায়ীকে বড় অঙ্কের জরিমানা বাউফলের অপহরণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার দুর্যোগে সেবা দিতে চট্টগ্রামে র‌্যাপিড রেসপন্স টিম গঠন মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা সাময়িক বরখাস্ত ফল উৎসবে কাউনিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে ‘আমরা’৯৬ বন্ধু’র ক্রেস্ট প্রদান রাজধানীর কোতয়ালীতে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী কুলিয়ারচরে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় টানা বৃষ্টিতে ডিমলায় থমকে গেছে জীবন: পানিতে তলিয়ে ফসল, কাজহীন দিনমজুরদের দীর্ঘশ্বাস

দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ১,৭৫০টি ফলজ চারা বিতরণ

দীঘিনালা(খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ি দীঘিনালায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ফলজ গাছের চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় দীঘিনালা হর্টিকালচার সেন্টারে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহদাত হোসেন, দীঘিনালা উপজেলায় হর্টিকালচার সেন্টার এর উদ্যানতত্ত্ববিদ মো. আবুল খায়ের, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমন, দীঘিনালা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সোহেল রানা এবং দীঘিনালা উপজেলায় কৃষকদলের সভাপতি মো: নজরুল ইসলাম।

আরও পড়ুনঃ  নীলফামারীতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও ৫০ হাজার টাকার অনুদান

কর্মসূচির আওতায় উপজেলার সাড়ে তিনশত জন কৃষক মাঝে ১ হাজার ৭শত ৫০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়। প্রত্যেক উপকারভোগীকে পাঁচটি করে ফলজ চারা—আম, লিচু, মালটা, আমড়া ও সুপারি—প্রদান করা হয়। এছাড়া গাছ রোপণ ও পরিচর্যার জন্য জনপ্রতি সাড়ে ৭ কেজি জৈব সার এবং প্রয়োজনীয় বাঁশে খুঁটি প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে ট্রেনের ছাদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

বিতরণকালে বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জনগণের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ বাড়াতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। তারা বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  টানা বৃষ্টিতে ডিমলায় থমকে গেছে জীবন: পানিতে তলিয়ে ফসল, কাজহীন দিনমজুরদের দীর্ঘশ্বাস

চারা পেয়ে উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, বিতরণ করা চারাগুলো সঠিকভাবে পরিচর্যা করে বড় করে তুলবেন এবং পারিবারিক পুষ্টি ও পরিবেশ সংরক্ষণে এর সুফল কাজে লাগাবেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩ জ্বালানি তেল ব্যবসায়ীকে বড় অঙ্কের জরিমানা

দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ১,৭৫০টি ফলজ চারা বিতরণ

আপডেটের সময়: ০২:৪৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

দীঘিনালা(খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ি দীঘিনালায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ফলজ গাছের চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় দীঘিনালা হর্টিকালচার সেন্টারে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহদাত হোসেন, দীঘিনালা উপজেলায় হর্টিকালচার সেন্টার এর উদ্যানতত্ত্ববিদ মো. আবুল খায়ের, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমন, দীঘিনালা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সোহেল রানা এবং দীঘিনালা উপজেলায় কৃষকদলের সভাপতি মো: নজরুল ইসলাম।

আরও পড়ুনঃ  গাজীপুরের কালিয়াকৈরে সরকারি জমি ও সড়কের অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু

কর্মসূচির আওতায় উপজেলার সাড়ে তিনশত জন কৃষক মাঝে ১ হাজার ৭শত ৫০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়। প্রত্যেক উপকারভোগীকে পাঁচটি করে ফলজ চারা—আম, লিচু, মালটা, আমড়া ও সুপারি—প্রদান করা হয়। এছাড়া গাছ রোপণ ও পরিচর্যার জন্য জনপ্রতি সাড়ে ৭ কেজি জৈব সার এবং প্রয়োজনীয় বাঁশে খুঁটি প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  মাগুরায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি, বিসিআইসি ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

বিতরণকালে বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জনগণের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ বাড়াতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। তারা বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  নাচোলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত