Dhaka ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাঁশখালীতে নকল চকলেট কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা সাতকানিয়ায় ১৩ মামলার আসামি মাহফুজুল হক গ্রেফতার চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ নির্বাচিত হলেন এসআই জহির আমিন দীর্ঘদিন পর কেরানীগঞ্জে এক মঞ্চে গয়েশ্বর ও আমান প্রত্যেকটা প্রতিশ্রুতি পূরণ করতে চাই: প্রধানমন্ত্রী ওষুধ কেনার টাকাও ছিল না, নাজমার পাশে দাঁড়ালো ঢাকা জেলা প্রশাসন ফরিদা খানম গ্রামপুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার : জহির উদ্দিন স্বপন পত্নীতলায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও সাইকেল বিতরণ মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য: ১,৫০০ টাকার বিনিময়ে শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগ কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ ক্লিনিক প্রতিষ্ঠানে সিলগালা, রাইস মিলকে জরিমানা

দীঘিনালা সীমান্তে বিজিবি – বিএসএফের মধ্যে উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৬৬ সময় দেখুন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি দীঘিনালায় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের সাথে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে সীমান্তে হত্যা বন্ধ,অবৈধ অনুপ্রবেশ,কাঁটাতারের বেড়া এবং আন্তর্জাতিক সীমা ১৫০ গজের মধ্যে অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত বাবুছড়া ৭ বিজিবি এর সীমান্ত এলাকায় বৈঠক অনুষ্ঠিত হয়৷ উত্তর লক্কাছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পিলারের ২২৭৮ এর মাঝখানে দুই দেশের সীমান্ত রক্ষী প্রতিনিধিরা অংশ নেন৷

আরও পড়ুনঃ  দীঘিনালায় দিব্য রাজ কানন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উদযাপন

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাবুছড়া ৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াদ। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১৫৪ ও ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট পিয়ুশ কুমার। এই সময় উভয় দেশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কোন ধরণের রাস্তা নির্মাণের জন্য আপত্তি জানায় বিজিবি। এ ধরণের নির্মাণ কাজ সীমান্ত বিধিবিধানে পরিপন্থী বলে উল্লেখ করেন। জবাবে বিএসএফের কমান্ডেন্ট ভবিষ্যৎতে এ ধরণের পুনরাবৃত্তি না হওয়া এবং নির্মিত রাস্তা ব্যবহার না করার আশ্বাস দেন৷ এ ছাড়াও জোরপূর্বক বাংলাদেশে লোক পাটানোর বিষয়ে বিএসএফকে সর্তক করেন।

আরও পড়ুনঃ  সিরাজদিখানে পুকুর ইজারা নিয়ে সন্ত্রাসী হামলা, বাড়িঘর ভাঙচুর আহত একাধিক

বাবুছড়া সীমান্ত নিরাপত্তা কার্যক্রমের অগ্রগতির বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়। বিজিবির পক্ষ থেকে অবগত করা হয়, কোনো ধরণের হতাহতের ঘটনা ছাড়াই প্রায় এক বর্গকিলোমিটার অপদখলীয় ভূমি পুনরুদ্ধার করা হয়৷ পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ২২৭৫ এর ৫-এস কিছু ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে নকল চকলেট কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

বিজিবির মতে, দীর্ঘদিনের পর সৌজন্য আলোচনা সভায় সীমান্ত এলাকায় শান্তি নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সু-সম্পর্ক জোরদার ইতিবাচক ভূমিকা রাখবে বলে উভয়ে আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাঁশখালীতে নকল চকলেট কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

দীঘিনালা সীমান্তে বিজিবি – বিএসএফের মধ্যে উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৬:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি দীঘিনালায় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের সাথে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে সীমান্তে হত্যা বন্ধ,অবৈধ অনুপ্রবেশ,কাঁটাতারের বেড়া এবং আন্তর্জাতিক সীমা ১৫০ গজের মধ্যে অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত বাবুছড়া ৭ বিজিবি এর সীমান্ত এলাকায় বৈঠক অনুষ্ঠিত হয়৷ উত্তর লক্কাছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পিলারের ২২৭৮ এর মাঝখানে দুই দেশের সীমান্ত রক্ষী প্রতিনিধিরা অংশ নেন৷

আরও পড়ুনঃ  গ্রামপুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার : জহির উদ্দিন স্বপন

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাবুছড়া ৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াদ। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১৫৪ ও ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট পিয়ুশ কুমার। এই সময় উভয় দেশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কোন ধরণের রাস্তা নির্মাণের জন্য আপত্তি জানায় বিজিবি। এ ধরণের নির্মাণ কাজ সীমান্ত বিধিবিধানে পরিপন্থী বলে উল্লেখ করেন। জবাবে বিএসএফের কমান্ডেন্ট ভবিষ্যৎতে এ ধরণের পুনরাবৃত্তি না হওয়া এবং নির্মিত রাস্তা ব্যবহার না করার আশ্বাস দেন৷ এ ছাড়াও জোরপূর্বক বাংলাদেশে লোক পাটানোর বিষয়ে বিএসএফকে সর্তক করেন।

আরও পড়ুনঃ  সিরাজদিখানে পুকুর ইজারা নিয়ে সন্ত্রাসী হামলা, বাড়িঘর ভাঙচুর আহত একাধিক

বাবুছড়া সীমান্ত নিরাপত্তা কার্যক্রমের অগ্রগতির বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়। বিজিবির পক্ষ থেকে অবগত করা হয়, কোনো ধরণের হতাহতের ঘটনা ছাড়াই প্রায় এক বর্গকিলোমিটার অপদখলীয় ভূমি পুনরুদ্ধার করা হয়৷ পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ২২৭৫ এর ৫-এস কিছু ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ  ফরিদগঞ্জে বদরপুর আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাংবাদিক ফকরুল আলম পাঠান