Dhaka ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রক্তাত্ত ২৮ এ অক্টোবর পালিত হয়, জামায়াত ইসলামী কক্সবাজার শহর শাখা কুলাউড়ায় জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালিত, বিক্ষোভ মিছিল ও সমাবেশ লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৫টি মোবাইল জব্দ দক্ষিণ গফরগাঁওয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে চিলমারী উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪। লুণ্ঠিত স্বর্ণ বিক্রির ৮৮ লাখ টাকা উদ্ধার কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন মুরাদনগর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতিকালে সভাপতি ও সাধারণ সম্পাদক আটক

দক্ষিণ গফরগাঁওয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শফিকুল গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ‘গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও অগ্রগতির ৪৮ বছর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৮ অক্টোবর (বুধবার) বিকাল ৩টায় কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজ মাঠে দক্ষিণ গফরগাঁও উপজেলা যুবদলের উদ্যোগে এক বিশাল আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। দক্ষিণ গফরগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: এমদাদুল হক (এমদাদ)-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) ১৫৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান।

আরও পড়ুনঃ  বদলির দুই মাস পরও অবমুক্ত নন সাজেদুল, কার্যকর হচ্ছে না ভূমি সংস্কার বোর্ডের আদেশ?

আরো উপস্থিত ছিলেন বিএনপির সাবেক উপজেলার সাধারণ সম্পাদক শেখ মোঃ ইসাহাক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুবদল সবসময় দেশের প্রয়োজনে অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনেও যুব, ঐক্য ও প্রগতির ধারা বজায় রেখে দেশের গণতন্ত্র রক্ষা ও উন্নয়নে যুবদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” এর আগে, জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক করার লক্ষ্যে দক্ষিণ গফরগাঁও যুবদল নেতা মোশারফ হোসেন মানিকের নেতৃত্বে একটি বিশাল মিছিল কান্দিপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠের সভাস্থলে এসে মিলিত হয়।

আরও পড়ুনঃ  লালপুরে আইসিটি ভবন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ, ব্যাবহারের আগেই বেহাল দশা ​

অনুষ্ঠানে স্থানীয় যুবদলের সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দলের এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে দক্ষিণ গফরগাঁও যুবদলের নেতাকর্মীরা সম্পূর্ণ প্রস্তুত ছিল এবং কর্মসূচিতে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তা প্রমাণ করেছে। একই সাথে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল চেতনাকে ধারণ করে দলের সকল নেতাকর্মীকে আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর র‍্যালি বের করা হয়।

আরও পড়ুনঃ  রায়পুরে মৎস্যজীবীদের নিয়ে গ্রাম আদালতবিষয়ক সচেতনতামূলক সভা
Tag :
জনপ্রিয় পোস্ট

রক্তাত্ত ২৮ এ অক্টোবর পালিত হয়, জামায়াত ইসলামী কক্সবাজার শহর শাখা

দক্ষিণ গফরগাঁওয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেটের সময়: ০৫:৪৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

শফিকুল গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ‘গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও অগ্রগতির ৪৮ বছর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৮ অক্টোবর (বুধবার) বিকাল ৩টায় কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজ মাঠে দক্ষিণ গফরগাঁও উপজেলা যুবদলের উদ্যোগে এক বিশাল আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। দক্ষিণ গফরগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: এমদাদুল হক (এমদাদ)-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) ১৫৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান।

আরও পড়ুনঃ  বদলির দুই মাস পরও অবমুক্ত নন সাজেদুল, কার্যকর হচ্ছে না ভূমি সংস্কার বোর্ডের আদেশ?

আরো উপস্থিত ছিলেন বিএনপির সাবেক উপজেলার সাধারণ সম্পাদক শেখ মোঃ ইসাহাক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুবদল সবসময় দেশের প্রয়োজনে অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনেও যুব, ঐক্য ও প্রগতির ধারা বজায় রেখে দেশের গণতন্ত্র রক্ষা ও উন্নয়নে যুবদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” এর আগে, জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক করার লক্ষ্যে দক্ষিণ গফরগাঁও যুবদল নেতা মোশারফ হোসেন মানিকের নেতৃত্বে একটি বিশাল মিছিল কান্দিপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠের সভাস্থলে এসে মিলিত হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের পতেঙ্গায় ৭ মাসের পরোয়ানাভুক্ত মাদক ও অসামাজিক কার্যকলাপের মূল হোতা ‘মালা ভাবি’ গ্রেপ্তার

অনুষ্ঠানে স্থানীয় যুবদলের সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দলের এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে দক্ষিণ গফরগাঁও যুবদলের নেতাকর্মীরা সম্পূর্ণ প্রস্তুত ছিল এবং কর্মসূচিতে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তা প্রমাণ করেছে। একই সাথে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল চেতনাকে ধারণ করে দলের সকল নেতাকর্মীকে আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর র‍্যালি বের করা হয়।

আরও পড়ুনঃ  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ দফা নির্দেশনা