Dhaka ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‍্যাব ২০২৮ সালের আগে ঢাকা থেকে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা নেই: পর্যটনমন্ত্রী মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ফরিদপুরে মাদকসহ আটকের ৫ ঘণ্টা পর ছাত্রলীগ নেতার মৃত্যু, পরিবারের অভিযোগ নির্যাতনে মৃত্যু শাপলা রঙে সেজেছে পত্নীতলার ১৪ বিজিবি ক্যাম্পের লেক গাইবান্ধা জেলা ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি এমদাদুল, সাধারণ সম্পাদক রোহন আজাদ আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি আইয়ুব র‍্যাবের হাতে আটক বিশ্ব বাবা দিবস আজ লামায় কোয়ান্টামের বৃদ্ধাশ্রমের জায়গা নিয়ে সালিশে রক্তক্ষয়ী সংঘর্ষ, অবরুদ্ধদের উদ্ধারে সেনা-পুলিশ লালমোহনে কোস্ট গার্ডের অভিযান: ১৪৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, গাঁজাসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড

এন এস ফারুক উপজেলা প্রতিনিধি তারাগঞ্জ, রংপুর: রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে বাবু লাল শীল (৩২) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার কুর্শা ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত বাবু লাল শীল নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সিঙ্গেরগাড়ী গ্রামের মৃত বেনামি চন্দ্র শীলের ছেলে।দালত সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের সময় গাঁজা সেবন ও বহনের হাতেনাতে প্রমাণ পাওয়ায় বাবু লাল শীলকে এই দণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

আরও পড়ুনঃ  পলাশবাড়ীতে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন, লক্ষ্য পুষ্টি নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন। অভিযানে প্রসিকিউশন দাখিল করেন তারাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন জানান, সমাজকে মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে প্রশাসনের এই মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে জারি থাকবে।এদিকে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জনস্বার্থে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আরও পড়ুনঃ  নাগেশ্বরীতে ভয়াবহ লোডশেডিং: গরমে অতিষ্ঠ জনজীবন, দ্রুত সমাধানের দাবি
Tag :
জনপ্রিয় পোস্ট

২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‍্যাব

তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, গাঁজাসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড

আপডেটের সময়: ১১:৪০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

এন এস ফারুক উপজেলা প্রতিনিধি তারাগঞ্জ, রংপুর: রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে বাবু লাল শীল (৩২) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার কুর্শা ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত বাবু লাল শীল নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সিঙ্গেরগাড়ী গ্রামের মৃত বেনামি চন্দ্র শীলের ছেলে।দালত সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের সময় গাঁজা সেবন ও বহনের হাতেনাতে প্রমাণ পাওয়ায় বাবু লাল শীলকে এই দণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে সনাক্তকরণ কিট বিতরণ

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন। অভিযানে প্রসিকিউশন দাখিল করেন তারাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন জানান, সমাজকে মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে প্রশাসনের এই মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে জারি থাকবে।এদিকে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জনস্বার্থে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আরও পড়ুনঃ  সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের পুনর্বহাল নিয়ে বিতর্ক, এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া