Dhaka ০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস চট্টগ্রামে ১২ রবিউল আউয়ালে ধর্মীয় আবহে মুখর নগরী ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত তারাগঞ্জে পরোয়ানাভুক্ত মাদক কারবারি মোতাহার গ্রেফতার নবদিয়ায় ফুটবল ম্যাচে অগ্নি সেনা স্পোর্টিং ক্লাবের দুর্দান্ত জয় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে চলবে বিএনপি: সমাজকল্যাণ মন্ত্রী শিশুদের উন্নত চিকিৎসার নির্ভরযোগ্য কেন্দ্র হবে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল: ডা. পাভেল ঈদগাঁওয়ে ইয়াবা সেবনকালে সরঞ্জামাদিসহ ৪ জন আটক কুমিল্লায় এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে রেকর্ড আবেদন ভোলায় ১৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫১ বোতল ভারতীয় মদ ও ইয়াবাসহ আটক ২

তারাগঞ্জে অবৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৭১ সময় দেখুন

​এন এস ফারুক,(স্টাফ রিপোর্টার) তারাগঞ্জ, রংপুর: রংপুরের তারাগঞ্জে বিধিমালা লঙ্ঘন করে সার পরিবহনের দায়ে নুর আলম (৪৮) নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে পরিবহন করা ১০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। ​মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টা ২৫ মিনিটে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়ীরহাট এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত নুর আলম উপজেলার ডাংগীরহাট ইউনিয়নের কিসামত মেনানগর এলাকার মৃত ওসমান গনির ছেলে।

আরও পড়ুনঃ  জলাবদ্ধতা ও কচুরিপানায় ভরে গেছে ধুনট পৌর পার্ক

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশ অমান্য করে বিনির্দেশ বহির্ভূতভাবে ইউরিয়া সার পরিবহন করা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে সয়ার ইউনিয়নের বুড়ীরহাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নুর আলমের গতিবিধি সন্দেহজনক হলে তার গাড়ি তল্লাশি করে ১০ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। বৈধ কাগজ দেখাতে না পারায় সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং সার জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

​অভিযান পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাব্বর হোসেন। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ নাজিমুল ইসলাম মীম। আইন-শৃঙ্খলা রক্ষায় তারাগঞ্জ থানা পুলিশের একটি টিম এতে সার্বিক সহযোগিতা প্রদান করে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে রেকর্ড আবেদন

​তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোনাব্বর হোসেন জানান, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার সঠিকভাবে বিতরণ এবং পরিবহন নীতিমালা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে। সারের কালোবাজারি বা পরিবহন সংক্রান্ত কোনো অনিয়ম সহ্য করা হবে না। কৃষকের অধিকার রক্ষা ও সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস

তারাগঞ্জে অবৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জরিমানা

আপডেটের সময়: ০৯:৫৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

​এন এস ফারুক,(স্টাফ রিপোর্টার) তারাগঞ্জ, রংপুর: রংপুরের তারাগঞ্জে বিধিমালা লঙ্ঘন করে সার পরিবহনের দায়ে নুর আলম (৪৮) নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে পরিবহন করা ১০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। ​মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টা ২৫ মিনিটে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়ীরহাট এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত নুর আলম উপজেলার ডাংগীরহাট ইউনিয়নের কিসামত মেনানগর এলাকার মৃত ওসমান গনির ছেলে।

আরও পড়ুনঃ  আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আটক ১

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশ অমান্য করে বিনির্দেশ বহির্ভূতভাবে ইউরিয়া সার পরিবহন করা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে সয়ার ইউনিয়নের বুড়ীরহাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নুর আলমের গতিবিধি সন্দেহজনক হলে তার গাড়ি তল্লাশি করে ১০ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। বৈধ কাগজ দেখাতে না পারায় সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং সার জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ,শিক্ষার্থীদের মাঝে ৫০০টির বেশি চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত