Dhaka ০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১ লালপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে সাজা প্রদান জামালপুরে ভেজাল মসলা তৈরির কারখানা সিলগালা, ৪ জনের ৬ মাস করে কারাদণ্ড ইসলামপুরে ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড সিলেটে আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন গ্রেফতার সড়ক দুর্ঘটনায় দীঘিনালা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমা নিহত চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন কাউনিয়ায় আশার তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন টাঙ্গাইলের ঘাটাইলে পরিবেশ দূষণকারী অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

জামালপুরে তরুণীকে ধর্ষণের দায়ে এক যুবকের অর্থদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: শফিকুল ইসলাম (জামালপুর): জামালপুরের দেওয়ানগঞ্জে এক তরুণীকে ধর্ষণের দায়ে মো. ইউনুস আলী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ডের পুরো অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ( ৯ নভেম্বর ২০২৬) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। সাজা প্রাপ্ত ইউনুস আলী দেওয়ানগঞ্জ উপজেলার কুমারের চর এলাকার গাজী রহমানের ছেলে।

আরও পড়ুনঃ  ৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মামলার এজাহার থেকে জানা যায়- ভুক্তভোগী তরুণী ও আসামির বাড়ি একই গ্রামে। সেই সুবাদে বিভিন্ন সময় যাতায়াতের পথে এবং একা পেলে ইউনুস তাঁকে কুপ্রস্তাব দিতেন। প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর মোবাইল নম্বর সংগ্রহ করেন। বিষয়টি তরুণী তাঁর বাবা-মাকে জানালে তাঁরা ইউনুসের অভিভাবকদের বিষয়টি অবহিত করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইউনুস তাঁর প্রতি আরও আক্রোশ পোষণ করেন। ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ওই তরুণী বাড়ির টিউবওয়েল পাড়ে পানি আনতে গেলে আগে থেকে ওত পেতে থাকা ইউনুস পেছন থেকে তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক পাশের একটি স্থানে নিয়ে যান। সেখানে তাঁর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত,

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পাবলিক প্রসিকিউটর ফজলুল হক বলেন- ঘটনার কয়েকদিন পর ২৯ সেপ্টেম্বর নির্যাতনের শিকার ওই নারী জামালপুর আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষ থেকে সাতজন সাক্ষী উপস্থাপন করা হয়েছে। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এই রায় ঘোষনা করেন।

আরও পড়ুনঃ  গ্রামপুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার : জহির উদ্দিন স্বপন
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১

জামালপুরে তরুণীকে ধর্ষণের দায়ে এক যুবকের অর্থদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড

আপডেটের সময়: ০৪:৫১:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

স্টাফ রিপোর্টার: শফিকুল ইসলাম (জামালপুর): জামালপুরের দেওয়ানগঞ্জে এক তরুণীকে ধর্ষণের দায়ে মো. ইউনুস আলী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ডের পুরো অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ( ৯ নভেম্বর ২০২৬) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। সাজা প্রাপ্ত ইউনুস আলী দেওয়ানগঞ্জ উপজেলার কুমারের চর এলাকার গাজী রহমানের ছেলে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে ফেলে গেল ৬৪ বোতল ফেনসিডিল

মামলার এজাহার থেকে জানা যায়- ভুক্তভোগী তরুণী ও আসামির বাড়ি একই গ্রামে। সেই সুবাদে বিভিন্ন সময় যাতায়াতের পথে এবং একা পেলে ইউনুস তাঁকে কুপ্রস্তাব দিতেন। প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর মোবাইল নম্বর সংগ্রহ করেন। বিষয়টি তরুণী তাঁর বাবা-মাকে জানালে তাঁরা ইউনুসের অভিভাবকদের বিষয়টি অবহিত করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইউনুস তাঁর প্রতি আরও আক্রোশ পোষণ করেন। ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ওই তরুণী বাড়ির টিউবওয়েল পাড়ে পানি আনতে গেলে আগে থেকে ওত পেতে থাকা ইউনুস পেছন থেকে তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক পাশের একটি স্থানে নিয়ে যান। সেখানে তাঁর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।

আরও পড়ুনঃ  মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পাবলিক প্রসিকিউটর ফজলুল হক বলেন- ঘটনার কয়েকদিন পর ২৯ সেপ্টেম্বর নির্যাতনের শিকার ওই নারী জামালপুর আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষ থেকে সাতজন সাক্ষী উপস্থাপন করা হয়েছে। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এই রায় ঘোষনা করেন।

আরও পড়ুনঃ  ফরিদগঞ্জে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত