Dhaka ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রাম বন্দরে ৯ হাজারের বেশি কনটেইনার আটকে, দখলে ২০ শতাংশ জায়গা চন্দ্রগঞ্জের হাজিরপাড়ায় পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু মান্দায় সামাজিক বনায়নের গাছ উন্মুক্ত নিলামে বিক্রি, অর্ধশতাধিক সুফলভোগীদের মাঝে অর্থ বিতরণ সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকায় বিজিবি মহাপরিচালক ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা বন্দরের বহির্নোঙরে বাড়ছে জলদস্যুতা, নিরাপত্তা জোরদারের আহ্বান মাগুরা মোহাম্মদপুরে রুট পারমিট না থাকায় গোল্ডেন লাইন বাসের চালককে ৮ হাজার টাকা জরিমানা বিক্ষোভে চাপে পড়েছে নরেন্দ্র মোদি সরকার হালদা নদীতে মানুষের হাত উদ্ধার, মাথা ও শরীরের অন্যান্য অংশের সন্ধান মেলেনি সি পি বি র কর্মসূচি র অংশ হিসেবে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ

জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ নৈতিক পদস্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে দলটি। এ ঘটনার পর শ্যামনগরসহ বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়। আজ ​বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংবেদনশীল ভিডিও এবং আনুষঙ্গিক অভিযোগের ওপর ভিত্তি করে দলের পক্ষ থেকে একটি সাংগঠনিক তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে তার বিরুদ্ধে আনীত নৈতিক স্খলনের অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে জামায়াতে ইসলামীর সব স্তর থেকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও পড়ুনঃ  নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে বাসভবনের সামনে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের অবস্থান

​এলাকায় উল্লাস ও নতুন নির্বাচনের দাবি: সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দলীয় বহিষ্কারের খবর মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হলে তার নির্বাচনী এলাকা সাতক্ষীরায় আনন্দ ও সন্তোষ প্রকাশ করে স্থানীয় সাধারণ মানুষ। এ ঘটনার পর শ্যামনগরসহ বিভিন্ন এলাকায় একে অপরের মধ্যে মিষ্টি বিতরণ করে। সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় সচেতন নাগরিকরা অভিমত ব্যক্ত করে বলেন, নৈতিক মানদণ্ড বজায় রাখতে না পারা কোনো ব্যক্তি জাতীয় সংসদে এলাকার প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখেন না। উক্ত আসনে সংসদ সদস্যের যোগ্যতা হারিয়েছে উল্লেখ করে অবিলম্বে সাতক্ষীরা-৪ আসনটি শূন্য ঘোষণা করা এবং নতুন নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  ৪ বছরে ২ কোটি ৭০ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড: শিবগঞ্জে প্রতিমন্ত্রী মীর শাহে আলম
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম বন্দরে ৯ হাজারের বেশি কনটেইনার আটকে, দখলে ২০ শতাংশ জায়গা

জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ

আপডেটের সময়: ০৭:০১:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ নৈতিক পদস্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে দলটি। এ ঘটনার পর শ্যামনগরসহ বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়। আজ ​বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংবেদনশীল ভিডিও এবং আনুষঙ্গিক অভিযোগের ওপর ভিত্তি করে দলের পক্ষ থেকে একটি সাংগঠনিক তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে তার বিরুদ্ধে আনীত নৈতিক স্খলনের অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে জামায়াতে ইসলামীর সব স্তর থেকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও পড়ুনঃ  একনেকে অনুমোদন পেল ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প

​এলাকায় উল্লাস ও নতুন নির্বাচনের দাবি: সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দলীয় বহিষ্কারের খবর মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হলে তার নির্বাচনী এলাকা সাতক্ষীরায় আনন্দ ও সন্তোষ প্রকাশ করে স্থানীয় সাধারণ মানুষ। এ ঘটনার পর শ্যামনগরসহ বিভিন্ন এলাকায় একে অপরের মধ্যে মিষ্টি বিতরণ করে। সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় সচেতন নাগরিকরা অভিমত ব্যক্ত করে বলেন, নৈতিক মানদণ্ড বজায় রাখতে না পারা কোনো ব্যক্তি জাতীয় সংসদে এলাকার প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখেন না। উক্ত আসনে সংসদ সদস্যের যোগ্যতা হারিয়েছে উল্লেখ করে অবিলম্বে সাতক্ষীরা-৪ আসনটি শূন্য ঘোষণা করা এবং নতুন নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর