Dhaka ০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাঁশখালীতে উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন দক্ষিণ কেরানীগঞ্জে তিন কন্যার পর সাগর মোল্লার ঘরে ফুটফুটে পুত্রসন্তানের জন্ম ​ রায়পুরে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রমের উদ্বোধন, দক্ষতা উন্নয়নে গুরুত্ব লালপুর থানার ওসি মোঃ শফিকুল ইসলামকে নাটোর জেলা পুলিশের সম্মাননা প্রদান জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎ মান্দায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা নির্মাণের নয় বছর তালাবদ্ধ বরিশাল শিশু হাসপাতাল সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক: বিরোধীদলীয় নেতা জামালপুরের বকশিগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ সহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

চিলমারী সোনালী ব্যাংক কর্মকর্তার স্বেচ্ছাচারিতায় ঈদ বোনাস তুলতে পারছেনা অনেকেই

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১৭৫ সময় দেখুন

আবুওবায়দুল হক খাজা, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : চিলমারীতে এমপিও ভূক্ত বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ভিসা কার্ডধারী শিক্ষক এবং কর্মচারীরা ঈদ উৎসব ভাতা উত্তোলনে ব্যর্থ হওয়ায় সোনালী ব্যাংক, চিলমারী শাখা পিএলসির লোন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। ঋনের বকেয়া, কিস্তি ও লাভ সহ বিভিন্ন হিসাবের অজুহাতে প্রতিমাসেই এই কর্মকর্তা ঋণগ্রহীতাদের সংগে অসদাচরণ করে ভিসা কার্ড লক সহ বিকাশের এ্যাডমানিতেও লক করে হয়রানি করান। এমনকি মাসের কিস্তির সময় না হলেও কোন মাসে আগাম বেতন বরাদ্দ হলেই ঋনের কিস্তি কর্তন করেন। এ ব্যাপারে উক্ত কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি জানান, আমি কিছু করিনা, যা করার হেড অফিস থেকে করা হয়। তথ্য যাচাই করে এ কথার সত্যতা পাওয়া যায়নি। অস্বচ্ছ এ কর্মকর্তার নাম আব্দুস সোবহান বলে জানা গেছে। ২১/০৫/২০২৬ ইং চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার বোনাসের ম্যাসেজ ব্যাংক থেকে প্রদান করা হয়। ভিসা কার্ডধারী মাদ্রাসার কর্মচারী আনোয়ারুল ইসলাম পাশের ইসলামিক বুথে বিকেল ৪ টা ৫৬ মিনিটে উৎসব ভাতার টাকা উত্তোলন করতে গিয়ে জানতে পারেন কার্ডে কোন ব্যালেন্স নাই।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে মসজিদের ইমামদের সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ

 

তাৎক্ষনিক ভাবে ৫টা ৪ মিনিটে সোবহানের ০১৭৬৫৯০৬৬২৬ নাম্বারে ২ বার কল দিলেও তিনি কল রিসিভ করেননি। বাধ্য হয়ে ব্যাংকের গেটে গেলে নিয়ম করা অনিয়মের মাঝেও তাকে ফোন রিসিভ করার জন্য মারফতে খবর পাঠালে ৫টা ১২ মিনিটে তিনি মোবাইল কল রিসিভ করে বলেন, কার্ড হেড অফিস থেকে বন্ধ আছে, আপনি ২৩/০৫/২০২৬ ইং শনিবার আসেন। ঈদের বোনাস কর্তন করে নেওয়ার ঘটনা অনেকের সংগে উক্ত ব্যাংক কর্মকর্তা সোবহান বরাবরই এভাবেই করেন। উৎসব ভাতা সকল শিক্ষক-কর্মচারীদের একান্তই অধিকার। কথিত ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে অজস্র অনৈতিকতার অভিযোগ পাওয়া যায়। তাই এ অনৈতিক কাজের সাথে জড়িত অস্বচ্ছ কর্মচারী সোবহানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য অসংখ্য শিক্ষক ও কর্মচারীগন জোর দাবী জানিয়েছেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম পতেঙ্গায় প্রতিমা বিসর্জন, ভক্তদের ঢল
Tag :
জনপ্রিয় পোস্ট

বাঁশখালীতে উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন

চিলমারী সোনালী ব্যাংক কর্মকর্তার স্বেচ্ছাচারিতায় ঈদ বোনাস তুলতে পারছেনা অনেকেই

আপডেটের সময়: ০৮:১৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

আবুওবায়দুল হক খাজা, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : চিলমারীতে এমপিও ভূক্ত বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ভিসা কার্ডধারী শিক্ষক এবং কর্মচারীরা ঈদ উৎসব ভাতা উত্তোলনে ব্যর্থ হওয়ায় সোনালী ব্যাংক, চিলমারী শাখা পিএলসির লোন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। ঋনের বকেয়া, কিস্তি ও লাভ সহ বিভিন্ন হিসাবের অজুহাতে প্রতিমাসেই এই কর্মকর্তা ঋণগ্রহীতাদের সংগে অসদাচরণ করে ভিসা কার্ড লক সহ বিকাশের এ্যাডমানিতেও লক করে হয়রানি করান। এমনকি মাসের কিস্তির সময় না হলেও কোন মাসে আগাম বেতন বরাদ্দ হলেই ঋনের কিস্তি কর্তন করেন। এ ব্যাপারে উক্ত কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি জানান, আমি কিছু করিনা, যা করার হেড অফিস থেকে করা হয়। তথ্য যাচাই করে এ কথার সত্যতা পাওয়া যায়নি। অস্বচ্ছ এ কর্মকর্তার নাম আব্দুস সোবহান বলে জানা গেছে। ২১/০৫/২০২৬ ইং চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার বোনাসের ম্যাসেজ ব্যাংক থেকে প্রদান করা হয়। ভিসা কার্ডধারী মাদ্রাসার কর্মচারী আনোয়ারুল ইসলাম পাশের ইসলামিক বুথে বিকেল ৪ টা ৫৬ মিনিটে উৎসব ভাতার টাকা উত্তোলন করতে গিয়ে জানতে পারেন কার্ডে কোন ব্যালেন্স নাই।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে মসজিদের ইমামদের সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ

 

তাৎক্ষনিক ভাবে ৫টা ৪ মিনিটে সোবহানের ০১৭৬৫৯০৬৬২৬ নাম্বারে ২ বার কল দিলেও তিনি কল রিসিভ করেননি। বাধ্য হয়ে ব্যাংকের গেটে গেলে নিয়ম করা অনিয়মের মাঝেও তাকে ফোন রিসিভ করার জন্য মারফতে খবর পাঠালে ৫টা ১২ মিনিটে তিনি মোবাইল কল রিসিভ করে বলেন, কার্ড হেড অফিস থেকে বন্ধ আছে, আপনি ২৩/০৫/২০২৬ ইং শনিবার আসেন। ঈদের বোনাস কর্তন করে নেওয়ার ঘটনা অনেকের সংগে উক্ত ব্যাংক কর্মকর্তা সোবহান বরাবরই এভাবেই করেন। উৎসব ভাতা সকল শিক্ষক-কর্মচারীদের একান্তই অধিকার। কথিত ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে অজস্র অনৈতিকতার অভিযোগ পাওয়া যায়। তাই এ অনৈতিক কাজের সাথে জড়িত অস্বচ্ছ কর্মচারী সোবহানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য অসংখ্য শিক্ষক ও কর্মচারীগন জোর দাবী জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ইকরচালীতে ১২টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক